আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের ব্যবহার কমাতে ব্যাংকগুলোকে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে কার-শেয়ারিং ব্যবস্থা অনুসরণ করতে বলা হয়েছে।

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ
ছবি -সংগৃহীত

বুধবার (১১ মার্চ) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি অনুসরণ করা এখন জরুরি হয়ে পড়েছে। এ কারণে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখাসহ সব অফিসে জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অফিসে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার (এসি) এবং অন্যান্য যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় অবস্থায় বন্ধ রাখতে হবে। পাশাপাশি এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে ব্যাংকারদের সংখ্যা উল্লেখযোগ্য। তাই গণপরিবহন ব্যবহার বা শেয়ারিং ব্যবস্থা চালু করলে জ্বালানি তেলের ওপর চাপ কিছুটা কমানো সম্ভব হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করতে হবে। এছাড়া ব্যাংক ভবনের অতিরিক্ত আলোকসজ্জা এবং প্রচারণামূলক ডিজিটাল বোর্ড ব্যবহারের ক্ষেত্রেও নির্ধারিত সময়সূচি মেনে চলতে হবে। বিদ্যুৎ জেনারেটর ব্যবহারের ক্ষেত্রেও সাশ্রয়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.