আপনি পড়ছেন

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর দ্য গার্ডিয়ানের

ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং উড়োজাহাজ
বোয়িং কেসি–১৩৫ স্ট্র্যাটোট্যাংকার উড়োজাহাজ থেকে জ্বালানি নিচ্ছে এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি- এএফপি

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন বন্ধুপ্রতিম আকাশসীমায় এই ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি উড়োজাহাজ পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে।

বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় এই দুর্ঘটনা ঘটেনি। নাম না প্রকাশ করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ছিলেন।

যুদ্ধের সময় সাধারণত অনেক দূর থেকে উড়ে আসা যুদ্ধবিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহ করতে রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে কেউ নিহত হয়েছেন নাকি বেঁচে আছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মার্কিন বিমান বাহিনীর তথ্যপত্রের বরাতে সিএনএন লিখেছে, কেসি-১৩৫ উড়োজাহাজে সাধারণত তিন থেকে চারজন ক্রু সদস্য থাকেন। এই দলে একজন পাইলট ও একজন কো-পাইলটের পাশাপাশি থাকেন একজন ‘বুম অপারেটর’, যার প্রধান কাজ মাঝ আকাশে অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা। এ ছাড়া বিশেষ কিছু মিশনের প্রয়োজনে এই দলে একজন নেভিগেটরকেও যুক্ত করা হয় বলে তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে।

গত ১ মার্চ যুদ্ধের মাত্র একদিনের মাথায় একটি দৃশ্যত ফ্রেন্ডলি ফায়ারের ঘটনায় তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। সেন্টকম তখন জানায়, তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভুলবশত কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভূপাতিত হয়। ওই ঘটনায় যুদ্ধবিমানে থাকা ছয়জন ক্রু সদস্য প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

সাম্প্রতিক উড়োজাহাজ দুর্ঘটনার আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, চলমান সামরিক অভিযানে তাদের সাতজন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১৪০ জন আহত হয়েছেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন বাহিনীর সাত সদস্য ছাড়াও সংঘাতের শুরু থেকে আনুমানিক ১ হাজার ৩৪৮ জন ইরানি এবং ১৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে প্রাণ গেছে আরও ১৭ জনের।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.