আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে ইরানের চলমান প্রতিশোধমূলক হামলা মোকাবিলায় ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন পাঠিয়েছে মার্কিন সেনাবাহিনী। শুক্রবার প্রকাশিত এক বক্তব্যে মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকল এ তথ্য জানান। ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালানোর পাঁচ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) মেরোপস ইন্টারসেপ্টর ড্রোনগুলো ওই অঞ্চলে পাঠানো হয়।

মধ্যপ্রাচ্যে ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
ছবি - সংগৃহীত

ড্রিসকল জানান, প্রতিটি ড্রোনের দাম প্রায় ১৪ থেকে ১৫ হাজার ডলার। তবে একসঙ্গে বিপুল পরিমাণ কিনলে প্রতি ইউনিটের দাম ৩ থেকে ৫ হাজার ডলারে নেমে আসতে পারে।

গুগলের প্রধান নির্বাহী এরিক শ্মিটের সহায়তায় ‘প্রজেক্ট ইগল’ নামের একটি প্রতিরক্ষা উদ্যোগের অংশ হিসেবে মেরোপস ড্রোনগুলো তৈরি করা হয়। এরপর ২০২৪ সালে প্রথমবারের মতো এগুলো ইউক্রেনে পাঠানো হয়েছিল।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এটি ইরানের শাহেদ ড্রোনের চেয়ে সস্তা। শাহেদ ড্রোনের দাম প্রায় ২০ হাজার ডলার। তবে এর দাম নিয়ে ভিন্নমত রয়েছে, কারও মতে এটি ৫০ হাজার ডলার, আবার কারও মতে ১০ হাজার ডলার।

এ বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘খরচের দিক থেকে আমরা বেশ সুবিধাজনক অবস্থানে আছি। তাই ইরান যখনই কোনো ড্রোন ছোড়ে এবং আমরা তা ভূপাতিত করতে সক্ষম হই, তখন তারা আর্থিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হয়।’

ইরানের ড্রোন হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র আংশিকভাবে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। তবে একটি সস্তা ড্রোন ধ্বংস করতে এত দামি ক্ষেপণাস্ত্র ব্যবহারের আর্থিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ইরানের ড্রোনগুলো বারবার মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে মার্কিন বাহিনীর প্রাণহানির কারণ হওয়ায় যুদ্ধের ব্যয় নিয়ে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে।

এর মধ্যে গত ১ মার্চ কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনাসদস্য নিহত হন। এই হামলার জন্য ইরানের ড্রোনকে দায়ী করা হয়।

এদিকে, মার্কিন প্রতিরক্ষায় সহায়তা করতে উপদেষ্টা পাঠানোর প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়াকে দেওয়া ইরানের ড্রোন এবং মস্কোর তৈরি একই ধরনের ড্রোনের বিরুদ্ধে তার বাহিনী বছরের পর বছর ধরে লড়াই করছে। তবে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ ধরনের কোনো সহায়তার প্রয়োজন নেই।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘না, ড্রোন প্রতিরক্ষায় আমাদের তাদের সাহায্যের প্রয়োজন নেই। ড্রোনের বিষয়ে আমরা সবার চেয়ে বেশি জানি। আমাদের কাছে বিশ্বের সেরা ড্রোন রয়েছে।’

এছাড়া শত্রুর ড্রোন ধ্বংস করতে বিস্ফোরকভর্তি বাম্বলবি ড্রোনের সাহায্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করারও চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.