যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ, ট্রাম্পবিরোধী আন্দোলনে লাখো মানুষের ঢল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। ‘নো কিংস’ (কোনো রাজা নয়) শিরোনামে সংগঠিত এই আন্দোলন এখন দেশব্যাপী এক বড় রাজনৈতিক প্রতিরোধে রূপ নিয়েছে। খবর রয়টার্স।

শনিবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যের তিন হাজারেরও বেশি স্থানে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আয়োজকদের দাবি, আগের যেকোনো সময়ের তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল, বিশেষ করে ছোট শহরগুলোতে অংশগ্রহণ প্রায় ৪০ শতাংশ বেড়েছে।
সবচেয়ে বড় সমাবেশগুলো অনুষ্ঠিত হয় নিউইয়র্ক, ডালাস, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন ডিসিতে। নিউইয়র্কের ম্যানহাটানে পুলিশের হিসাব অনুযায়ী, প্রায় লাখো মানুষ বিক্ষোভে অংশ নেন।
তবে আয়োজকদের মতে, এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বড় শহরের বাইরেও বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নিয়েছেন, যা রাজনৈতিক বার্তাকে আরও বিস্তৃত করেছে।
বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা। মিনেসোটার রাজধানী সেন্ট পলে আয়োজিত এক সমাবেশে গভর্নর টিম ওয়াল্টজ বলেন, গণতন্ত্র, মানবিকতা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই এই আন্দোলনের মূল শক্তি।
একই মঞ্চে বক্তব্য দেন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই স্বৈরাচার বা ধনিকগোষ্ঠীর নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না।
নিউইয়র্কের বিক্ষোভে অংশ নেন হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। এছাড়া বিভিন্ন বয়স ও পেশার মানুষ, এমনকি হুইলচেয়ারে বসা প্রবীণরাও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে অংশ নেন।
এ সময় বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’, ‘গণতন্ত্র চাইলে আওয়াজ তুলুন’, ‘ট্রাম্পকে বিদায় দিন’।
কিছু এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়ায়। ডালাসে পাল্টা অবস্থান নেওয়া গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে ফেডারেল স্থাপনার সামনে বিক্ষোভ চলাকালে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ভিড় ছত্রভঙ্গ করে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘নো কিংস’ বিক্ষোভ শুধু একটি প্রতিবাদ নয়—এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্রক্ষমতার সীমা নিয়ে একটি বৃহত্তর বিতর্কের প্রতিফলন।
এই আন্দোলন আগামী দিনে দেশটির রাজনৈতিক পরিবেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন তারা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.