জ্বালানি সাশ্রয়ে দেশে দেশে কঠোর বিধিনিষেধ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ঘনীভূত হওয়ায় বিভিন্ন দেশ কঠোর সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করছে। সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং জ্বালানির ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারগুলো কর ছাড়, ভর্তুকি ও মূল্যের ওপর নিয়ন্ত্রণ আরোপের মতো নীতি গ্রহণ করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) ২০২৬ সালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ব্রেন্ট ক্রুড তেলের দাম যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। সম্প্রতি কিছু নির্দিষ্ট জাহাজের জন্য এই পথ খুলে দেওয়া হলেও দীর্ঘ সময় এটি কার্যত অবরুদ্ধ ছিল। এছাড়া বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা বিভিন্ন দেশের সরকারকে জ্বালানি ব্যবহারের চাহিদা কমানোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
এশিয়ার দেশগুলো মধ্যপ্রাচ্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তেলের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় শুরুতেই সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে। চীন পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের ওপর সাময়িক মূল্যসীমা নির্ধারণ করেছে। বাংলাদেশ সরকারি ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করার পাশাপাশি সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা, আলোকসজ্জা কমানো এবং গণপরিবহনের সুবিধা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে।
ইন্দোনেশিয়া সরকারি কর্মীদের সপ্তাহে একদিন দূরবর্তী কর্মস্থল বা ‘রিমোট ওয়ার্ক’ করার সুযোগ দিয়েছে এবং কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে। ভারত শিল্পক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সীমিত করে পাইপলাইনের গ্যাসের ওপর জোর দিচ্ছে। দক্ষিণ কোরিয়া সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক যানবাহন ব্যবহারের সীমা নির্ধারণ করেছে। লাওস সরকারি কর্মীদের জন্য শিফট সিস্টেম চালু করেছে এবং স্কুলের কার্যদিবস পাঁচ দিন থেকে কমিয়ে তিন দিন করেছে।
ফিলিপাইন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে সরকারি কর্মচারীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করেছে। মিয়ানমার সপ্তাহে একদিন বাধ্যতামূলক রিমোট ওয়ার্ক এবং জ্বালানি কোটা পদ্ধতি চালু করেছে। শ্রীলঙ্কা কিউআর কোড ভিত্তিক জ্বালানি বন্টন ব্যবস্থা এবং রাতে বিলবোর্ডের আলোকসজ্জায় নিষেধাজ্ঞা দিয়েছে। থাইল্যান্ড ও ভিয়েতনামও রিমোট ওয়ার্ক এবং গণপরিবহন ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। সিঙ্গাপুর বাসিন্দাদের বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দিয়েছে।
আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া শিল্পকারখানায় জ্বালানি দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছে। ইথিওপিয়া রিমোট ওয়ার্ক উৎসাহিত করার পাশাপাশি জ্বালানি ভর্তুকি বাড়িয়েছে। মিশর কায়রোর সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজের সময় কমিয়ে দিয়েছে এবং সপ্তাহে একদিন সরকারি কর্মীদের রিমোট ওয়ার্কের নির্দেশ দিয়েছে। সেনেগালও বাসিন্দাদের জ্বালানি খরচ কমানোর আহ্বান জানিয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি জ্বালানির দাম নিয়ন্ত্রণ এবং ফ্রান্স পরিবহন ও কৃষি খাতে আর্থিক সহায়তা ঘোষণা করেছে। স্পেন জ্বালানি সাশ্রয়ী বিনিয়োগে কর ছাড় দিয়েছে। সুইডেন, পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও সার্বিয়া জ্বালানির ওপর মূল্যসীমা নির্ধারণ বা কর হ্রাস করেছে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড স্বল্প আয়ের মানুষের জন্য জ্বালানি সহায়তা কর্মসূচি চালু করেছে। ইউরোপীয় কমিশন সদস্য রাষ্ট্রগুলোকে গাড়ি চালানো ও বিমান ভ্রমণ কমিয়ে রিমোট ওয়ার্কের সংস্কৃতি বাড়াতে বলেছে। যুদ্ধের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নে গ্যাসের দাম প্রায় ৭০ শতাংশ এবং তেলের দাম ৬০ শতাংশ বেড়েছে।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল ডিজেলের ওপর কর কমিয়েছে। চিলি কেরোসিনের দাম স্থিতিশীল রাখতে পদক্ষেপ নিয়েছে এবং মেক্সিকো জ্বালানির ওপর মূল্যসীমা আরোপ করেছে। আর্জেন্টিনা জৈব জ্বালানির মিশ্রণ বাড়ানোর মতো বিকল্প সমাধান খুঁজছে। এছাড়া অস্ট্রেলিয়া ক্রমবর্ধমান ব্যয় কমাতে সাময়িকভাবে গ্যাস কর অর্ধেক করেছে এবং গ্যাস স্টেশনগুলোর মুনাফার সীমা নির্ধারণ করে দিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.