২০০৮ সালের পর এক মাসে স্বর্ণের দামে সবচেয়ে বড় দরপতন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
শক্তিশালী অবস্থান নিয়ে ২০২৬ সাল শুরু করলেও মার্চ মাসে এসে স্বর্ণের দামে বড় ধস নেমেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সৃষ্ট জটিল পরিস্থিতির জেরে মূল্যবান এই ধাতুর দাম ১১ দশমিক ৩ শতাংশ কমেছে, যা ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর এক মাসে সবচেয়ে বড় দরপতন।

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রথম মাস শেষ হওয়ার পর ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে জ্বালানির দাম বৃদ্ধি মূল্যস্ফীতির চাপকে আরও বাড়িয়ে তুলছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সম্ভাব্য কঠোর সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের ক্রমবর্ধমান মুনাফা বা ইল্ড এবং তারল্য সংকটের কারণে গত মাসে স্বর্ণের দামে এমন বড় পতন দেখা যায়।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বজুড়ে মূল্যস্ফীতির ঝুঁকি ও তারল্যের চাহিদাকে উসকে দিচ্ছে। এর ফলে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ৯৯ দশমিক ৫২ ডলারে নেমেছে, যা ২০২৫ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বন্ডের মুনাফা বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হওয়ার আশঙ্কা, ফেড এ বছর সুদের হার কমানো বন্ধ করবে এমন প্রত্যাশা এবং নিরাপদ আশ্রয় হিসেবে মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি—এসব কিছুই স্বর্ণের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।
আর্থিক বাজারগুলো এখনও ব্যাপকভাবে প্রত্যাশা করছে যে ফেড এ বছর সুদের হার অপরিবর্তিত রাখবে। তবে কিছু কর্মকর্তা নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেও সুদের হার কমানোর সম্ভাবনা অনেকটাই কমে গেছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ বিক্রির কারণেও প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে।
বছরটি বেশ দারুণভাবে শুরু করেছিল স্বর্ণ। জানুয়ারিতে এর দাম ১২ দশমিক ৪২ শতাংশ বাড়ে, যা ২০০৯ সালের নভেম্বরের পর সেরা মাসিক পারফরম্যান্স। এরপর ফেব্রুয়ারিতে বাড়ে ৮ দশমিক ৯ শতাংশ। এর মাধ্যমে ৫৩ বছরের মধ্যে প্রথমবারের মতো টানা সাত মাস স্বর্ণের দাম বাড়ার রেকর্ড হয়। অন্যদিকে রুপার দামও রেকর্ড গড়েছিল। জানুয়ারিতে ১৭ দশমিক ২ শতাংশ এবং ফেব্রুয়ারিতে ১২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স রুপার দাম ১২১ দশমিক ৭ ডলারে পৌঁছায়। তবে মার্চ মাসে তা ১৯ দশমিক ৯ শতাংশ কমে ৭৫ দশমিক ১ ডলারে নেমে আসে।
স্যাক্সো ক্যাপিটালের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান অলে হ্যানসেন জানান, শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক প্রভাবের কারণে স্বর্ণের এই দরপতন হয়েছে। বিনিয়োগকারীরা ডলারের দিকে ঝুঁকে পড়ায় সাময়িকভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ তার ঐতিহ্যবাহী মর্যাদা হারিয়েছে।
তিনি আরও জানান, সুদের হারের প্রত্যাশায় বড় ধরনের পরিবর্তন, মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দেওয়া জ্বালানির মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে বন্ডের মুনাফা বাড়ার কারণেই মূলত এই দরপতন ঘটেছে। বন্ডের মুনাফা বাড়লে স্বর্ণের মতো যেসব সম্পদে সরাসরি কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না, সেগুলো ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীরা তাদের মজুত বিক্রি করে তুলনামূলক নিরাপদ বিকল্পের দিকে ছোটেন।
হ্যানসেন উল্লেখ করেন, বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ এবং নিরাপদ আশ্রয় হিসেবে মার্কিন ডলারের চাহিদা বাড়ার কারণে এই সময়ে ডলারের মান বেড়েছে। এর ফলে যারা ডলার ছাড়া অন্য মুদ্রায় লেনদেন করেন, তাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিকে তিনি চাহিদাজনিত সংকটের চেয়ে সরবরাহজনিত মূল্যস্ফীতির সমস্যা হিসেবেই বেশি দেখছেন। তিনি জানান, পদ্ধতিগত সংকটের সময় আর্থিক অস্থিতিশীলতা থেকে বাঁচতে মানুষ স্বর্ণের দিকে ঝুঁকলেও বর্তমান সংকটে ব্যাপক হারে বিনিয়োগ প্রত্যাহারের ঘটনা ঘটেছে। এমন অস্থির সময়ে স্বর্ণ নিরাপদ আশ্রয়ের বদলে তারল্যের উৎস হিসেবে বেশি কাজ করে, তাই বিনিয়োগকারীরা অন্যান্য খাতের ক্ষতি পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.