আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর তেহরানে নিজেদের দূতাবাস পুনরায় খুলতে যাচ্ছে স্পেন। শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় সমর্থন জোগাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস এই তথ্য জানিয়েছেন।

তেহরানে পুনরায় দূতাবাস খুলছে স্পেন
স্পেনের পতাকা

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৭ মার্চ সাময়িকভাবে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছিল। আলবারেস জানিয়েছেন, স্পেনের রাষ্ট্রদূত আন্তোনিও সানচেজ-বেনেডিতোকে তেহরানে ফিরে গিয়ে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্প্যানিশ কংগ্রেসে পৌঁছানোর পর আলবারেস জানান, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির ফলে যে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন।

তিনি জানান, বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলে তাকে এই পদক্ষেপের বিষয়টি জানানো হয়েছে। এছাড়া শান্তির জন্য চলমান প্রচেষ্টায় অবদান রাখতে মাদ্রিদের প্রতিশ্রুতির বিষয়টিও এতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

লেবানন ছাড়াও ওমান, কাতার, বাহরাইন ও কুয়েতের মতো আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলোচনা করেছেন আলবারেস।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জির সঙ্গে ফোনালাপে ইসরায়েলের হামলার মুখে স্পেনের সমর্থনের কথা প্রকাশ করেন তিনি। ইসরায়েলের এই হামলাকে তিনি নৃশংস ও নির্বিচার বলে আখ্যা দেন। একইসঙ্গে একে তিনি সমগ্র মানবতার বিবেকের জন্য একটি কলঙ্ক হিসেবে বর্ণনা করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের কার্যক্রমে সমর্থন দেয়নি, সেসব দেশ থেকে সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। এসব দেশের মধ্যে স্পেন ও জার্মানিও রয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে আলবারেস জানান, এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।

তিনি জানান, রোটা ও মোরন বিমানঘাঁটির ব্যবহার নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং উভয় ঘাঁটির কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলছে।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তার চূড়ান্ত অবসানের পথ তৈরি করতে মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে ইরান ও যুক্তরাষ্ট্র। এই সংঘাতে ইতোমধ্যে অনেক মানুষ হতাহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিয়ে চুক্তিতে সম্মত হওয়ার জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন। অন্যথায় একটি সমগ্র সভ্যতা ধ্বংসের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। বারবার বাড়ানো সেই সময়সীমা শেষ হওয়ার দুই ঘণ্টারও কম সময় আগে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.