লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে ইসরায়েলি ট্যাংকের ধাক্কা, ব্যাপক ক্ষতি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) গাড়িতে ইসরায়েলি ট্যাংক ধাক্কা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে শান্তিরক্ষীদের গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ওই এলাকায় তাদের চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। রবিবার ইউনিফিলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে মিশনটি জানায়, ইসরায়েলি সেনারা দুবার মেরকাভা ট্যাংক ব্যবহার করে তাদের গাড়িতে আঘাত করেছে। এর মধ্যে একটি ঘটনায় তাদের গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
ইউনিফিলের বিবৃতিতে বলা হয়, ‘সেনারা বায়াদার একটি রাস্তা আটকে রেখেছিল, যা ইউনিফিলের অবস্থানগুলোতে যাওয়ার জন্য ব্যবহার করা হয়।’
শান্তিরক্ষী মিশনটি আরও জানায়, গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী সতর্কতামূলক গুলি ছুড়েছে। এর মধ্যে কয়েকটি গুলি জাতিসংঘের চিহ্নযুক্ত গাড়িতে আঘাত হেনেছে। এমনকি একটি ঘটনায় গাড়ি থেকে নামা এক শান্তিরক্ষীর মাত্র এক মিটার দূরে একটি গুলি এসে পড়ে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনারা বারবার একই রাস্তায় শান্তিরক্ষীদের যাতায়াতে বাধা দিয়েছে। এ ছাড়া অন্যান্য এলাকায়ও তাদের চলাচল সীমিত করা হয়েছে, যা শান্তিরক্ষীদের কার্যক্রমকে জটিল করে তুলেছে।
মিশনটি আরও জানায়, গত এপ্রিলের শুরু থেকে নাকুরায় অবস্থিত তাদের সদর দপ্তর এবং রাস নাকুরা থেকে মারুন আল-রাস পর্যন্ত বিস্তৃত ব্লু লাইনের আরও পাঁচটি অবস্থানে থাকা নজরদারি ক্যামেরা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
ইউনিফিল বলছে, ‘ইসরায়েলের এসব কাজ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের আওতাধীন বাধ্যবাধকতার পরিপন্থি। একইসঙ্গে এটি শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সব সময় তাদের অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করার শর্তেরও লঙ্ঘন।’
মিশনটি সতর্ক করে দিয়ে জানায়, এ ধরনের ঘটনা মাঠে উভয় পক্ষের নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে শান্তিরক্ষীদের সক্ষমতা বাধাগ্রস্ত করে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘শান্তিরক্ষীরা নিজেদের অবস্থানে থাকবেন এবং নিরাপত্তা পরিষদকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা লঙ্ঘনগুলো সম্পর্কে অবহিত করা অব্যাহত রাখবেন।’
লেবাননে ইসরায়েলের চলমান বিমান হামলা, কামানের গোলাবর্ষণ এবং স্থল অভিযানের মধ্যেই এসব ঘটনা ঘটছে। অন্যদিকে, হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছেন, তারা ইসরায়েলি অনুপ্রবেশের মোকাবিলা করছেন এবং রকেট ও ড্রোনের সাহায্যে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে হামলা চালাচ্ছেন।
শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েল লেবাননে তাদের অভিযান জোরদার করবে। হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে এমন একটি শান্তি চুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় রাজি হবেন না বলেও জানান তিনি।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, বৈরুত এবং ইসরায়েল আগামী ১৪ এপ্রিল ওয়াশিংটনে তাদের প্রথম বৈঠক করতে সম্মত হয়েছে। তবে হিজবুল্লাহ এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.