ট্রাম্পের ডাকে সাড়া নেই, হরমুজ প্রণালী নিয়ে ন্যাটোতে ফাটল?
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনায় অংশ নেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্ররা। সোমবার ১৩ এপ্রিল মিত্র দেশগুলোর পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউরোপীয় দেশগুলোর এমন পদক্ষেপের ফলে ক্রমশ ভঙ্গুর হয়ে ওঠা ন্যাটো জোটের ভেতরে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

ইরানের সঙ্গে চলমান ছয় সপ্তাহের সংঘাত নিরসনে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর ট্রাম্প জানান, হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করতে অন্যান্য দেশের সঙ্গে কাজ করবে মার্কিন সামরিক বাহিনী। ১২ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘অবরোধটি শিগগিরই শুরু হবে। এই অবরোধে অন্যান্য দেশও যুক্ত হবে।’
তবে মার্কিন সামরিক বাহিনী পরে স্পষ্ট করে জানায়, সোমবার থেকে শুরু হতে যাওয়া এই অবরোধটি শুধু ইরানের বন্দরে আসা-যাওয়াকারী জাহাজগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এ বিষয়ে ব্রিটেন ও ফ্রান্সসহ ন্যাটোর মিত্ররা জানিয়েছে যে, তারা এই অবরোধে অংশ নিয়ে সংঘাতে জড়াবে না। তবে তাদের মতে, বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবহন করা এই জলপথটি খুলে দেওয়া অত্যাবশ্যক। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরানি সরকার এই প্রণালী বন্ধ করে রেখেছে।
অবরোধের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে বলেন, ‘আমরা এই অবরোধকে সমর্থন করছি না। আমার সিদ্ধান্ত অত্যন্ত স্পষ্ট যে, চাপ যতই থাকুক না কেন এবং যথেষ্ট চাপ তো ছিলই— তারপরও আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়ছি না।’ অন্যদিকে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, প্রণালীটিতে জাহাজ চলাচল পুনরুদ্ধারের জন্য একটি বহুজাতিক মিশন গঠন করতে ব্রিটেন ও অন্যান্য দেশের সঙ্গে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছে, তারা প্রণালীটি খুলতে সাহায্য করতে ইচ্ছুক, তবে শর্ত হলো সংঘাতের একটি টেকসই অবসান হতে হবে এবং ইরানের সঙ্গে এমন একটি চুক্তি হতে হবে যাতে তাদের জাহাজগুলো আক্রান্ত না হয়।
সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, কূটনীতির মাধ্যমেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া উচিত। এর তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা বেশ জটিল হবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি আগামী জুলাই মাসে আঙ্কারায় অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে ন্যাটোর সম্পর্ক নতুন করে শুরু করার আহ্বান জানান। এদিকে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো মহাসচিব মার্ক রুটে ইউরোপীয় সরকারগুলোকে জানিয়েছেন, হরমুজ প্রণালী সুরক্ষিত করতে সাহায্যের জন্য ট্রাম্প অদূর ভবিষ্যতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.