আইফোন ব্যবহারকারীদের ওপর নতুন ধরনের এক আর্থিক প্রতারণার ফাঁদ পেতেছে আন্তর্জাতিক জালিয়াতি চক্র। এই চক্রটি মূলত প্রযুক্তিগত কোনো দুর্বলতাকে ব্যবহার না করে মানুষের আবেগ ও ভয়কে কাজে লাগিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে অনেক আইফোন ব্যবহারকারী হঠাৎ মোবাইল ফোনে খুদে বার্তা পাচ্ছেন, যেখানে দাবি করা হচ্ছে যে তাদের অ্যাপল পে অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে অথবা কোনো অর্থ প্রদানের প্রক্রিয়া ব্যর্থ হয়েছে।

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আর্থিক প্রতারণার ফাঁদ
ছবি - সংগৃহীত

খুদে বার্তাটি এমনভাবে পাঠানো হয় যাতে ব্যবহারকারী আতঙ্কিত হয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেন। বার্তায় উল্লেখ করা নম্বরে যোগাযোগ করলে বা সংযুক্ত লিংকে ক্লিক করলে ওপাশ থেকে প্রতারক নিজেকে অ্যাপল সাপোর্ট প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা কিংবা আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে পরিচয় দেন। এরপর অত্যন্ত কৌশলে কথোপকথনের মাধ্যমে ব্যবহারকারীর বিশ্বাস অর্জন করে দাবি করা হয় যে তার সমস্ত সঞ্চয় বর্তমানে ঝুঁকিতে রয়েছে এবং তা রক্ষা করতে দ্রুত একটি নিরাপদ অ্যাকাউন্টে অর্থ সরিয়ে রাখতে হবে।

প্রতারকদের ফাঁদে পড়ে অনেক সময় ব্যবহারকারী অ্যাপল পে, অ্যাপল ক্যাশ বা ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ পাঠিয়ে দেন। ভুক্তভোগী নিজে এই অর্থ স্থানান্তর করেন বলে পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সেই টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। মূলত মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে এই ধরনের আক্রমণ চালানো হচ্ছে, যাকে সাইবার নিরাপত্তার ভাষায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। এটি কোনো গতানুগতিক হ্যাকিং বা ম্যালওয়্যার ভিত্তিক আক্রমণ নয় বলে সাধারণ নিরাপত্তা সফটওয়্যার দিয়েও এটি ঠেকানো সম্ভব হচ্ছে না।

এই বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কখনোই অপ্রত্যাশিতভাবে কোনো খুদে বার্তা পাঠিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য জানতে চায় না বা কোনো নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করতে বলে না। অ্যাপলের নাম ব্যবহার করে আসা যেকোনো অপরিচিত বার্তাকেই প্রতারণামূলক বলে ধরে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞরা এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে অপরিচিত নম্বর থেকে আসা সতর্কবার্তার লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন। ফোনে কেউ দ্রুত অর্থ স্থানান্তরের চাপ দিলে তাৎক্ষণিক কল কেটে দিয়ে সরাসরি ব্যাংক বা অ্যাপলের দাপ্তরিক নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া যেকোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাই করার ওপর গুরুত্বারোপ করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.