আপনি পড়ছেন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে সহিংসতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্যমতে, আগের সপ্তাহের তুলনায় উপত্যকাটিতে হামলা প্রায় অর্ধেক বা ৪৬ শতাংশ বেড়েছে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে জাতিসংঘ।

জাতিসংঘ: গাজায় যুদ্ধবিরতির পর হামলা বেড়েছে ৪৬ শতাংশ
গাজার সাম্প্রতিক ছবি

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সংবাদ সম্মেলনে বলেন, ‘মাঠপর্যায়ে আমাদের অংশীদাররা জানিয়েছে যে ১২ থেকে ১৮ এপ্রিলের মধ্যে গোলাবর্ষণ এবং বিমান হামলার মতো ঘটনা আগের সপ্তাহের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এটিই সর্বোচ্চ সাপ্তাহিক হামলার রেকর্ড।’

ডুজারিক আরও জানান, উত্তর গাজা, গাজা এবং দেইর আল বালাহ প্রদেশে হামলার মাত্রা সবচেয়ে বেশি বেড়েছে।

মানবিক সহায়তা প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, গাজাজুড়ে অবিস্ফোরিত বোমার হুমকি মোকাবিলায় বাধা সৃষ্টি করছে বিভিন্ন বিধিনিষেধ। তিনি জানান, মাইন অপসারণকারী কর্মীরা হাজার হাজার বেসামরিক নাগরিককে এ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছেন। তবে এই হুমকি আরও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য বিশেষ সরঞ্জাম প্রবেশ এবং পুরোপুরি অপসারণ কার্যক্রম প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

মুখপাত্র বলেন, ‘বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশে সীমাবদ্ধতাসহ অন্যান্য বিধিনিষেধ সামগ্রিক মানবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে চলেছে।’

ইসরায়েল চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে এসব হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনী হত্যা, গ্রেপ্তার, অবরোধ এবং অনাহারের মতো ২ হাজার ৪০০টি ঘটনা ঘটিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সোমবার পর্যন্ত এসব লঙ্ঘনের ঘটনায় ৭৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ১৯৩ জন আহত হয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের বর্বরোচিত যুদ্ধের দুই বছর পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। ওই যুদ্ধে ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ আহত হন। এ ছাড়া গাজার বেসামরিক অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়ে যায়।

মানবিক বিষয়াদি সমন্বয়কারী কার্যালয়ের (ওচা) বরাত দিয়ে ডুজারিক দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতার উদ্বেগজনক পরিস্থিতিও তুলে ধরেন। তিনি জানান, বছরের প্রথম প্রান্তিকে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৯০ জন আহত হয়েছেন। এর পাশাপাশি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ৫৪০টির বেশি হামলায় হতাহত ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর হওয়া হামলার তদন্ত করতে হবে এবং বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

দখলদার শক্তি হিসেবে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার বাধ্যবাধকতা ইসরায়েলের রয়েছে উল্লেখ করে ডুজারিক আরও বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.