আপনি পড়ছেন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনে প্রার্থিতা আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য তাকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সংরক্ষিত নারী আসনে এনসিপির নেত্রীর প্রার্থিতা স্থগিত, সময় বেঁধে দিলো ইসি
মনিরা শারমিন

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এই সিদ্ধান্ত জানানো হয়। প্রথম দিনের বাছাইয়ে বিভিন্ন দলের মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হয়েছে। একমাত্র মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, মনিরা শারমিন যে নথিপত্র জমা দিয়েছেন, সেখানে সরকারি চাকরির তথ্য উল্লেখ থাকায় বিষয়টি পরিষ্কার করার প্রয়োজন দেখা দিয়েছে। এজন্য তাকে অতিরিক্ত সময় দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।

নির্বাচনী আইন অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছরের মধ্যে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরিতে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন।

এ বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া না গেলেও দলীয় সূত্র দাবি করছে, চাকরি স্থায়ী হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন। ফলে তিন বছরের বিধিনিষেধ তার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেই তাদের মত।

এদিকে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপির আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করা হয়নি।

সংরক্ষিত আসনের মনোনয়ন সংক্রান্ত আপিল গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। আগামীকাল বিএনপি জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.