আপনি পড়ছেন

কুমিল্লায় আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থা। গ্রেপ্তার হওয়া ব্যক্তি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান (৫২), যিনি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৩ সালে অবসর নেন।

তনু হত্যা: এক দশক পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনাসদস্য
সোহাগী জাহান তনু

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২২ এপ্রিল) তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. মমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. তরিকুল ইসলাম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আংশিক মঞ্জুরি দিয়ে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের সময় হাফিজুর রহমান কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। এর আগে চলতি মাসের শুরুতে আদালতে মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের সময় সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়, যার মধ্যে হাফিজুর রহমান ছিলেন অন্যতম। অন্য দুই সন্দেহভাজনও সাবেক সেনাসদস্য বলে জানা গেছে।

তনুর পরিবার শুরু থেকেই কয়েকজনের নাম উল্লেখ করে আসছিল। বিশেষ করে সৈনিক জাহিদ নামটি নিয়ে তারা বারবার সন্দেহ প্রকাশ করে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে, যা মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনু। পরে সেনানিবাসের ভেতরেই তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা না গেলেও পরবর্তীতে ডিএনএ পরীক্ষায় একাধিক ব্যক্তির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। তবে এতদিনেও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তদন্ত নিয়ে প্রশ্ন ছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.