রানা প্লাজা ধস: ১৩ বছরেও হয়নি বিচার, আটকে আছে সাক্ষ্যগ্রহণ
- Details
- by ২৪ ডেস্ক
সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় ১ হাজার ১৩৬ শ্রমজীবী মানুষ প্রাণ হারান। আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন আরও দুই হাজার। কিন্তু ১৩ বছরেও এ ঘটনার বিচার হয়নি। কারণ হিসেবে সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা যায়নি।

রানা প্লাজা ধসের পর মোট ৬টি মামলা করা হয়েছিল। এসব মামলার মধ্যে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ একটি হত্যা মামলা করে। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মামলা করে একটি। এছাড়া দুর্নীতি ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি এবং অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়।
শুধু দুদকের করা সম্পদের তথ্য গোপনের মামলাটি নিষ্পত্তি হয়েছে। এই মামলায় ২০১৭ সালের ২৯ আগস্ট সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার বিশেষ জজ-৬-এর বিচারক। ভবন নির্মাণ দুর্নীতির মামলাটি যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে। বাকি তিনটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। একটি মামলার কার্যক্রম স্থগিত।
আদালত সূত্র জানায়, হত্যা মামলাটি ২০২৫ সালের ১২ অক্টোবর জেলা জজ আদালত থেকে ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলি হয়। এখানে নতুন করে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ফলে ৫৯৪ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৪৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আগামী ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত আইনের মামলা দুটি বিচারের জন্য প্রস্তুত হয় ২০১৬ সালে। সে বছরের ১৫ মার্চ মামলাগুলো ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। ১৬ জুন ইমারত নির্মাণ আইনের মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে এবং ১৮ জুলাই হত্যা মামলায় ৪১ জনের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।
চার্জশিটভুক্ত ৪১ জন আসামির মধ্যে ভবন মালিক সোহেল রানা বর্তমানে কারাগারে। বাকিদের মধ্যে ১৩ জন পলাতক, ২৫ জন হাইকোর্ট থেকে জামিনে এবং ২ জন মৃত্যুবরণ করেছেন।
ভবন ধসের পরদিন সাভার থানার এসআই আলী আশরাফ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন। এছাড়া গার্মেন্টস শ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি আক্তার আদালতে পৃথক একটি হত্যা মামলা করেন। এরপর আদালতের নির্দেশে দুটি মামলা একীভূত করে তদন্ত করে সিআইডি। বর্তমানে শিউলি এই মামলার অন্যতম সাক্ষী। ৪১ আসামির মধ্যে সোহেল রানা কারাগারে। তার বাবা আব্দুল খালেক ও মা মর্জিনা বেগম মারা গেছেন। পলাতক সাভারের সাবেক পৌর মেয়র রেফাত উল্লাহসহ ১৩ জন। ২৫ জন জামিনে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফয়সাল মাহমুদ বলেন, এখন পর্যন্ত ১৪৫ জন সাক্ষ্য দিয়েছেন। ৩০ এপ্রিল গুরুত্বপূর্ণ আরও কয়েকজন সাক্ষ্য দেবেন। ভুক্তভোগীদের স্বজন ও পুলিশ কর্মকর্তাদের সাক্ষ্য প্রায় শেষ। এখন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের সাক্ষ্য নিতে পারলেই এ বছরের মধ্যে রায় পাওয়া সম্ভব হবে।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রিয়াজুল ইসলাম সজীব জানান, দীর্ঘ ১৩ বছর পার হলেও গুরুত্বপূর্ণ সাক্ষীদের উপস্থিত করা যায়নি। এ কারণে বিচারকাজ শেষ করা সম্ভব হয়নি। তবে এখন বিচারিক গতি বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ে সাক্ষীদের উপস্থাপন করা গেলে দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার চূড়ান্ত রায় ঘোষণা করা সম্ভব হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.