আপনি পড়ছেন

বিশ্বজুড়ে চলমান অস্থিরতাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য একটি বিশেষ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বমঞ্চে নিজেদের ভূ-রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার এক বিরল সুযোগ পেয়েছে ইউরোপ।

ইমানুয়েল ম্যাক্রোঁ: বর্তমান অস্থিরতা ইউরোপের জন্য বড় সুযোগ
ইমানুয়েল ম্যাক্রোঁ

শুক্রবার গ্রিসের এথেন্সে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, এই বিশেষ মুহূর্তটি ইউরোপের জন্য একটি বড় সুযোগ হতে পারে।’

বৈশ্বিক বিশৃঙ্খলা, যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের কথা উল্লেখ করে ম্যাক্রোঁ জানান, ইউরোপের অর্থনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুণাবলি একে বড় ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে। তিনি ইউরোপের এই ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে দীর্ঘমেয়াদী প্রকল্পের পরবর্তী অধ্যায় হিসেবে বর্ণনা করেন। তার মতে, নানা জটিলতা সত্ত্বেও ইউরোপ ইতোমধ্যে শান্তি ও সমৃদ্ধি অর্জন করেছে এবং সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতা প্রমাণ করেছে।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, এসব অর্জন ইউরোপীয়দের আরও এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস জোগাবে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের একটি শক্তিতে পরিণত হতে হবে।’ ইউরোপকে কেবল একটি শান্তির জায়গা বা সাধারণ বাজার হিসেবে সীমাবদ্ধ না রেখে একটি শক্তিশালী ভূ-রাজনৈতিক শক্তিতে রূপান্তরের আহ্বান জানান তিনি।

ম্যাক্রোঁ আরও জানান, ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা, বাণিজ্যিক শক্তি এবং আর্থিক গুরুত্ব থাকলেও একে প্রভাব বিস্তারের হাতিয়ারে পরিণত করতে হবে। এর জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গুরুত্বপূর্ণ শিল্পগুলোকে রক্ষার ওপর জোর দেন তিনি। ন্যাটোর ভেতরে ইউরোপের স্তম্ভকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইউরোপীয় পণ্য কিনুন এবং ইউরোপীয় হিসেবে পণ্য উৎপাদন করুন।’

বর্তমান পরিস্থিতিকে ইউরোপের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে ম্যাক্রোঁ জানান, ব্লককে অবশ্যই কৌশলগত স্বায়ত্তশাসন জোরদার করতে হবে এবং বৃহত্তর ঐক্য নিয়ে কাজ করতে হবে।

একই অনুষ্ঠানে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসও ম্যাক্রোঁর সুরেই কথা বলেন। তিনি জানান, ইউরোপের জন্য এটি একটি অনন্য সুযোগ। প্রতিরক্ষা, প্রতিযোগিতা এবং জ্বালানি নিরাপত্তার ওপর জোর দিয়ে তিনি বলেন, আগামী বছরগুলো ইউরোপের টিকে থাকা বা ভেঙে পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.