আহতদের দেখতে এসে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সমালোচনা করলেন খোমেনী ইহসান
- Details
- by ২৪ ডেস্ক
ছাত্রদলের হামলায় আহত জুলাই বিপ্লবী হিসেবে পরিচিত মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও এ বি যোবায়েরকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার ভূমিকার কড়া সমালোচনা করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। আহতদের দেখতে না আসাকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ ও ‘জাতির জন্য লজ্জার’ বলে অভিহিত করেছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ মুর্তজা চিকিৎসা কেন্দ্রে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার মাগরিবের নামাজের পর খোমেনী ইহসান জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান এবং বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদকে সঙ্গে নিয়ে চিকিৎসা কেন্দ্রে যান। সেখানে তিনি প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে আহত মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এ বি যোবায়ের ও সাইয়েদুজ্জামান নূর আলভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি জুলাই বিপ্লবীদের ওপর হামলা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।
আহতদের সঙ্গে আলাপকালে খোমেনী ইহসান বলেন, ‘বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা নিজেদের জুলাই বিপ্লবের বড় অংশীজন দাবি করে। অথচ বিপ্লব-পরবর্তী নির্বাচিত সরকারের সময়ে জুলাই বিপ্লবের দুজন প্রতীকী নেতার ওপর হামলার ঘটনায় দলগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি।’ তিনি অভিযোগ করেন, বিপ্লবের সুবিধাভোগীরা আক্রান্তদের পাশে না এসে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে।
জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২২ ও ২৩ এপ্রিল ছাত্র ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচার দাবি করেন। তিনি বলেন, ‘সব হামলার বিচার করতে হবে। ফ্যাসিবাদী আমলের মতো তকমা দেওয়ার সংস্কৃতি দিয়ে কোনো জুলুম ধামাচাপা দেওয়া যাবে না।’
সবশেষে তিনি আশা প্রকাশ করে বলেন, মুসাদ্দিক ও যোবায়েরের নেতৃত্বে ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধ হবে এবং হামলাকারীরা পরাজিত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.