নেত্রকোনায় জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর
- Details
- by ২৪ ডেস্ক
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তাফার গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার সময় ফিলিং স্টেশনে দায়িত্বরত ছিলেন কয়েক পুলিশ সদস্য। তারা পরিস্থিতি সামাল দিতে পারেননি। খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর পূর্বধলা থানা থেকে পুলিশ গিয়ে এমপিকে সেখান থেকে উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো গাড়িতে করে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
এমপি মাছুম মোস্তাফার সহকারী আল আমিন তালুকদার জানান, শুক্রবার বিকেলে একটি মাদ্রাসা উদ্বোধনের জন্য গিয়েছিলেন সংসদ সদস্য। পথিমধ্যে তেল নিতে আতকাপাড়ার একটি পেট্রল পাম্পে থামে তার গাড়ি। এর মধ্যে মাগরিবের আজান হলে নামাজ পড়তে যান এমপি। ঠিক ওই সময় গাড়িতে হামলা হয়।
আল আমিন বলেন, নামাজ আদায়ের সময় আমরা গাড়ি ভাঙার বিকট আওয়াজ পাই। ওই সময় বিএনপির নেতাকর্মীরা এমপির ওপর হামলা করতে এগিয়ে এলে মসজিদের দরজা বন্ধ করে দেন মুসল্লিরা। তখন বিএনপির লোকজন আমাদের অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে উপজেলা প্রশাসন এসে উদ্ধার করে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাসুম মোস্তাফা ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আবু তাহের তালুকদার পান ৭৯ হাজার ৪১২ ভোট। আবু তাহের পূর্বধলা বিএনপির সভাপতি।
এমপির ওপর হামলা নিয়ে আবু তাহের বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ঘটনা কারা করেছে, তা জানা নেই। এটা বলতে পারি, আমার দলীয় কোনো নেতাকর্মী এই কাজ করেনি।
পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংসদ সদস্যকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।
এদিকে হামলার ঘটনায় জেলা জামায়াতের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.