শাজাহান চৌধুরী: বঙ্গবন্ধুকে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির আন্দোলেনে ভূমিকা রেখেছিল জামায়াত
- Details
- by ২৪ ডেস্ক
আগরতলা মামলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুুক্তির আন্দোলনে জামায়াতে ইসলামীর সক্রিয় অংশগ্রহণ ছিল বলে সংসদকে জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাজাহান চৌধুরী। তিনি দাবি করেন, তৎকালীন ওই আন্দোলনের জন্য গঠিত ‘ডাইরেক্ট অ্যাকশন কমিটি’র নেতৃত্বে জামায়াত সরাসরি সম্পৃক্ত ছিল। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাজাহান চৌধুরী জানান, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে জামায়াত মরহুম শেখ মুজিবুর রহমানের মুক্তির আন্দোলন ত্বরান্বিত করেছিল। ওই সময় গঠিত সংগ্রাম পরিষদের সচিব হিসেবে অধ্যাপক গোলাম আজম দায়িত্ব পালন করেন এবং আব্দুস সামাদ আজাদ যুগ্ম সচিব হিসেবে তাকে সহযোগিতা করেন বলে তিনি উল্লেখ করেন।
জঙ্গিবাদের অভিযোগ প্রত্যাখ্যান করে এই সংসদ সদস্য বলেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে যে জামায়াত কোনো উগ্রবাদী সংগঠন নয়। তিনি ১৯৯৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে বেগম খালেদা জিয়ার অবরুদ্ধ হওয়ার ঘটনা এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর আহ্বানে তাকে উদ্ধারে জামায়াত-শিবিরের ভূমিকার কথা স্মরণ করেন। অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারে তার দল সবসময় রাজপথে ছিল বলে সংসদকে অবহিত করা হয়।
সংসদ অধিবেশনে তিনি আহ্বান জানান যেন বর্তমানের জামায়াতকে অতীতের কোনো খণ্ডিত ইতিহাস দিয়ে বিচার করা না হয়। শাজাহান চৌধুরী জোর দিয়ে বলেন, ১৯৭০ সালের নির্বাচনের পর শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতেও জামায়াত সোচ্চার ছিল। তার মতে, জামায়াতের রাজনৈতিক পথচলা সবসময়ই মানুষের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই পরিচালিত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.