আপনি পড়ছেন

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর কোনো চাপ পড়বে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড গ্রামীণ অর্থনীতিকে আরও সচল করবে বলে।

সংসদে প্রধানমন্ত্রী: ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে চাপ পড়বে না
প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় সংসদ অধিবেশনের শুরুতেই বিভিন্ন সদস্যদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে এরইমধ্যে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে।

ফ্যামিলি কার্ডের অর্থায়ন কীভাবে হবে, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড রাষ্ট্রের এক রকমের ইনভেস্টমেন্ট (বিনিয়োগ)। এর মাধ্যমে মূল্যস্ফীতি কমবে। ঢাকামুখী জনস্রোত থামানো দীর্ঘমেয়াদী পদক্ষেপ। ধীরে ধীরে ঢাকার বাইরে শিল্পায়িত অঞ্চল, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে ঢাকার ওপর চাপ কমবে।’

তারেক রহমান বলেন, ‘রাজধানী ক্লিন ও গ্রিন করতে সাপ্তাহিক জনসচেতনতার পাশাপাশি মশক নিধনকে জোরদার করা হচ্ছে। বর্জ্য ফেলার জায়গা আধুনিকায়ন করা হচ্ছে। সবুজায়ন করতে বৃক্ষরোপণ করা হচ্ছে। মাতুয়াইল ল্যান্ডফিলের বর্জ্য থেকে জ্বালানিতে রূপান্তর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাইপাস সড়ক শহর ছেড়ে গড়ে তোলা হয়। অথচ বাইপাস কেন্দ্র করেই আবার শহর গড়ে ওঠে। পরিস্থিতি এখন এমন মনে হচ্ছে, বাইপাসকে এড়াতে আবার বাইপাস করতে হবে!’

এ সময় জনগণের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সংসদ সদস্য আমির এজাজ খানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় জেলা খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা ভয়াবহ নদী ভাঙনের ঝুঁকি সম্পর্কে সরকার অবগত। দাকোপে ৬০-এর দশকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। বেড়িবাঁধটি নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সময়ে সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দাকোপ ও বটিয়াঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী ভাঙন রোধকল্পে সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.