আপনি পড়ছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ আখ্যা দিয়ে তাকে অবিলম্বে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি রাষ্ট্রপতির ভূমিকা ও অতীত কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকা বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। তিনি দাবি করেন, এই রাষ্ট্রপতির অপসারণ এখনই জরুরি এবং তাকে আইনের আওতায় আনা উচিত।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তার অতীত ভূমিকা ও বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। তার বক্তব্য প্রত্যাখ্যান করার কথাও জানান নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন কমিশন ও তদন্ত কার্যক্রমে তার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে এবং এসব কারণে তাকে রাষ্ট্রপতি হিসেবে গ্রহণযোগ্য মনে করা যায় না।

নাহিদ ইসলাম আরও দাবি করেন, ২০০১ সালের ঘটনা ও পরবর্তী বিভিন্ন রাজনৈতিক ঘটনার সঙ্গে রাষ্ট্রপতির সম্পৃক্ততা নিয়ে দেশে-বিদেশে বিতর্ক রয়েছে। পাশাপাশি তিনি অর্থনৈতিক খাত ও ব্যাংক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়েও তার বিরুদ্ধে অভিযোগ তোলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছিল, তবে রাজনৈতিক সমঝোতার কারণে তখন তা হয়নি। এখন পরিস্থিতি বদলালেও তাকে পদে বহাল রাখা প্রশ্নবিদ্ধ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.