আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। মোট ২৫ কার্যদিবসের বৈঠকে মোট ৯৪টি বিল পাস হয়েছে, উত্থাপন হয়েছে ১৩৩টি অধ্যাদেশ, গঠন হয়েছে সাতটি কমিটি। রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রায় ৪০ ঘণ্টার আলোচনায় অংশ নিয়েছেন ২৮০ জন সংসদ সদস্য।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ: ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস
ছবি- সংগৃহীত

বৃহস্পতিবার অধিবেশন শেষে সমাপনী ভাষণে এসব তথ্য তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে রাষ্ট্রপতির আদেশ পাঠ করে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন তিনি। এর আগে রাষ্ট্রপতির ১২ মার্চের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়।

হাফিজ উদ্দিন আহমদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ১২ মার্চ। ১৮ বছর পর জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর এই অধিবেশন বিশেষ গুরুত্ব পেয়েছিল। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সহমর্মিতা ও সহযোগিতা তিনি এই অধিবেশনে দেখেছেন, অতীতের কোনো সংসদে তেমন দৃশ্য দেখেননি।

স্পিকার বলেন, আমাদের সামনে গুরুত্বপূর্ণ হলো সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

তিনি জানান, অধিবেশনের শুরুতে চিফ হুইপ নূরুল ইসলাম যে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেছিলেন, তার ওপর কোনো সংশোধনী নোটিশ পাওয়া যায়নি। এরপর প্রস্তাবটি ভোটে দিলে কণ্ঠভোটে তা গৃহীত হয়।

ধন্যবাদ বার্তায় বলা হয়েছে, জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ১২ মার্চের ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

স্পিকার বলেন, সংসদে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল, যেখানে অংশগ্রহণকারী সদস্যরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিয়েছেন। এই সংসদে ২২০ জন প্রথমবার সংসদ সদস্য হয়েছেন। নতুন সত্ত্বেও আপনাদের গঠনমূলক আলোচনা ও সহনশীল আচরণ আমাকে মুগ্ধ করেছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, কার্যপ্রণালি বিধির ৬২ বিধিতে ১৬টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে দুটি গৃহীত হয় এবং দুটি নিয়েই আলোচনা হয়। ৬৮ বিধিতে ৯টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে একটি গৃহীত হয় এবং সেটির ওপর সংক্ষিপ্ত আলোচনা হয়। ৭১ বিধিতে মোট ১ হাজার ১৯৮টি নোটিশের মধ্যে ৪২টি গৃহীত হয় এবং ৩৮টির ওপর আলোচনা হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিট করে বক্তব্য দেওয়া হয় ২০৭ বার। ১৬৪ বিধিতে ১৪টি নোটিশের মধ্যে একটি গৃহীত হলে বিশেষ অধিকার-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। ২৬৬ বিধিতে একটি নোটিশের পরিপ্রেক্ষিতে বিশেষ কমিটি গঠন হয়।

স্পিকার বলেন, অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ৯৩টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ৩৫টির উত্তর সংসদে দিয়েছেন তিনি। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৫০৯টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ১ হাজার ৭৭৮টি প্রশ্নের উত্তর সংসদে দেওয়া হয়েছে।

সমাপনী ভাষণে স্পিকার বলেন, ‘মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনায় করব কাজ, গড়ব দেশ’— এই প্রতিপাদ্য এবং ‘সবার আগে বাংলাদেশ’— এই নীতি সামনে রেখে এগোতে হবে। বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.