আপনি পড়ছেন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, বর্তমানে রাজধানীতে কোনো বড় ‘শীর্ষ সন্ত্রাসী’ সক্রিয় নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো উদীয়মান অপরাধী চক্র প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদের শুরুতেই দমন করা হবে। শনিবার (২ মে) ঢাকার কারওয়ান বাজারে একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার: রাজধানীতে কোনো শীর্ষ সন্ত্রাসী সক্রিয় নেই
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার

ডিএমপি কমিশনার জানান, সংগঠিত অপরাধী চক্রের পুনরুত্থান ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি বজায় রাখছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। তিনি বলেন, আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নজরদারি অব্যাহত রেখেছি। যারা নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে, তারা নিজেদের প্রতিষ্ঠিত করার আগেই তাদের আইনের আওতায় আনা হবে।

কারওয়ান বাজার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবপ্রতিষ্ঠিত পুলিশ ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মো. সরওয়ার। এই ক্যাম্পে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন। এখানে গোয়েন্দা শাখা (ডিবি) এবং সন্ত্রাসবাদ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন (সিটিটিসি) ইউনিটসহ একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। বিশেষ করে চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধে এই ক্যাম্প বিশেষ সহায়ক হবে। স্থানীয় ব্যবসায়ীরা প্রকাশ্যে বা গোপনে যেকোনো তথ্য দিলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বলেও তিনি জানান।

রাজধানীতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঢাকা শহরে নজরদারি জোরদার করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

থানা পর্যায়ে সেবা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো থানা যদি মামলা নিতে অস্বীকৃতি জানায়, তবে ভুক্তভোগীরা সরাসরি সহকারী কমিশনার (এসি), ডেপুটি কমিশনার (ডিসি) বা ডিএমপি অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.