আপনি পড়ছেন

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ ইউরোপের বিভিন্ন দেশের ‘ইসরায়েলিকরণের’ বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। শনিবার (২ মে) গ্রিসের রাজধানী এথেন্সে ফিলিস্তিনিদের দুর্ভোগ ও প্রতিরোধের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আলবানিজ অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন ও আদালতের নির্দেশনা লঙ্ঘন সত্ত্বেও ইউরোপীয় রাষ্ট্রগুলো ইসরায়েলের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে নিজেদের সমাজ ব্যবস্থাকে কলুষিত করছে।

ইউরোপের ‘ইসরায়েলিকরণের’ বিরুদ্ধে জাতিসংঘ দূতের হুঁশিয়ারি
জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ

বক্তব্য প্রদানকালে আলবানিজ উল্লেখ করেন, বিশ্বের দুটি বৃহত্তম আন্তর্জাতিক আদালত—আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছে। আইসিজের একটি রায়ের বরাত দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব যতক্ষণ না সম্পূর্ণ ও নিঃশর্তভাবে শেষ হচ্ছে, ততক্ষণ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচিত হবে না ইসরায়েলকে কোনোভাবে সাহায্য বা সহায়তা করা।

জাতিসংঘের এই বিশেষ দূত ক্ষোভ প্রকাশ করে জানান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে ইউরোপীয় রাষ্ট্রগুলো আত্মরক্ষার অজুহাতে অস্ত্রসজ্জিত হওয়া এবং অস্ত্র বিক্রির জন্য দেশটির সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে। তারা ইসরায়েলের কাছ থেকে নজরদারি ও গুপ্তচরবৃত্তির সরঞ্জাম কিনছে এবং নিজেদের সমাজে নিরাপত্তার কড়াকড়ি বাড়িয়ে মৌলিক স্বাধীনতা দমন করছে। আলবানিজের মতে, এর মাধ্যমে ইউরোপীয় সমাজগুলোর ‘ইসরায়েলিকরণ’ ঘটছে। তিনি আরও বলেন, যখন আমাদের সমাজে ইসরায়েলিকরণ ঘটছে, তখন সাধারণ মানুষের একাংশের মধ্যে ‘ফিলিস্তিনিকরণ’ বা প্রতিরোধের চেতনাও জাগ্রত হচ্ছে।

অনুষ্ঠানে গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস নিজ দেশের পরিস্থিতি উল্লেখ করে বলেন, গ্রিস বর্তমানে ইসরায়েলিকরণের সর্বশ্রেষ্ঠ উদাহরণে পরিণত হয়েছে। ইউরোপের অন্য যেকোনো দেশের চেয়ে গ্রিসের সমাজ ব্যবস্থায় এই প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে শুক্রবার গ্রিক দ্বীপ ক্রিটের উপকূলে গাজাগামী মানবিক সাহায্যবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ আটকে দেওয়ার বিষয়ে আলবানিজ বলেন, একটি মানবিক মিশনকে বাধা দেওয়ার ক্ষেত্রে গ্রিক কর্তৃপক্ষের ইসরায়েলিদের সঙ্গে হাত মেলানোটা অত্যন্ত অন্যায় ও দুঃখজনক ছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.