আপনি পড়ছেন

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস মিলছে। মেট্রোরেলের চলাচলের সময় রাতে আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে মে মাসের শেষ দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর হতে পারে।

রাতে আরও বাড়তে পারে মেট্রোরেল সেবা, কমবে অপেক্ষার সময়ও
মেট্রোরেল

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, রাতে অতিরিক্ত ৪০ থেকে ৫০ মিনিট মেট্রোরেল চালানোর পরিকল্পনা রয়েছে। এজন্য ইতোমধ্যে কারিগরি সক্ষমতা যাচাই ও পরীক্ষামূলক কার্যক্রম চলছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বর্তমানে মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। নতুন পরিকল্পনা অনুযায়ী এটি রাত ১১টা পর্যন্ত বাড়ানো হতে পারে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেনের সময়ও রাত সাড়ে ৯টা থেকে বাড়িয়ে প্রায় ১০টা ১০ মিনিট করা হতে পারে।

নতুন সময়সূচি চালু হলে ট্রেনের ফ্রিকোয়েন্সিতেও পরিবর্তন আসবে। পিক আওয়ারে এখন যেখানে পাঁচ মিনিট পরপর ট্রেন চলে, সেখানে ব্যবধান কমে সাড়ে চার মিনিটে নামতে পারে। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং সার্বিক সেবা আরও গতিশীল হবে।

বর্তমানে প্রতিদিন প্রায় ২৯৭টি ট্রিপ পরিচালিত হয়। সময় বাড়লে ট্রিপের সংখ্যাও বাড়বে এবং অতিরিক্ত ট্রেনসেট যুক্ত করা হবে। এখন ২৪ সেট ট্রেন থাকলেও পিক আওয়ারে সক্রিয়ভাবে ব্যবহার করা হয় ১২টি। নতুন পরিকল্পনায় এই সংখ্যা বাড়িয়ে ১৪ করা হতে পারে।

নিয়মিত যাত্রীদের মতে, সকালে তুলনামূলক কম ভিড় থাকলেও রাতে শেষ ট্রেনগুলোতে ব্যাপক চাপ থাকে। ফলে সময় বাড়ানো হলে কর্মজীবী মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।

পল্টনের একটি আইনজীবী কার্যালয়ে কর্মরত মাহমুদুর রহমান বলেন, রাতের দিকে অফিস শেষে মেট্রোরেল না পাওয়ায় তাকে বিকল্প যানবাহনে কষ্ট করে ফিরতে হয়। নতুন সময়সূচি চালু হলে যাতায়াত অনেক সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্প পরিকল্পনায় শুরু থেকেই মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষ্য ছিল। তবে জনবল ও পরিচালন সক্ষমতার কারণে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে। বর্তমানে দিনে গড়ে প্রায় সোয়া চার লাখ যাত্রী মেট্রোরেলে চলাচল করছেন, যা ভবিষ্যতে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মেট্রোরেল লাইন কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে। এটি চালু হলে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। তবে কবে বাড়বে এবং কত সময় বাড়ানো হবে, সেটা সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাতে চলাচলের সময় বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে সব প্রস্তুতি শেষ পর্যায়ে থাকায় যাত্রীদের জন্য সুখবরটি খুব শিগগিরই আসতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.