আপনি পড়ছেন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বর্তমান সময়ে অপরাধের মাত্রা আগের তুলনায় বেড়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ: অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে
হাসনাত আবদুল্লাহ

মঙ্গলবার (৫ মে) দুপুরে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছিল, এখন তার চেয়েও বেশি অপরাধ ঘটছে—এমন ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, অপরাধ দমনে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে—তা জনগণের সামনে স্পষ্টভাবে প্রকাশ করা উচিত।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে। বাংলাদেশকে বিশ্বমঞ্চে সকল ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ দেশ হিসেবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জনগণের জন্য উন্মুক্ত হতে হবে এবং সেবা প্রক্রিয়ায় কোনো মধ্যস্বত্বভোগী রাখা উচিত নয়। প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম সভাপতিত্ব করেন। সড়কের কৌশলগত বিষয় তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এছাড়া সভায় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.