খোমেনী ইহসান: সেক্যুলার সংবিধানই ফ্যাসিবাদের মূল ভিত্তি
- Details
- by ২৪ ডেস্ক
শাপলা চত্বর গণহত্যার প্রতিকার হিসেবে বিদ্যমান ধর্মনিরপেক্ষ সংবিধান বাতিল করে কুরআন ও সুন্নাহ ভিত্তিক সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। একই সঙ্গে দলটি বিগত আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে আইন করে ফ্যাসিবাদ নিষিদ্ধ এবং ধর্ম অবমাননা রোধে ব্ল্যাশফেমি আইন করার দাবি তুলেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব দাবি জানানো হয়।
সভায় জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় ছিল না। এটি ছিল দেশে ফ্যাসিবাদ কায়েমের একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি জানান, ২০১১ সালে সংবিধান সংশোধন করে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে ধর্মনিরপেক্ষতা যুক্ত করার মাধ্যমেই এই পরিস্থিতির ক্ষেত্র তৈরি করা হয়েছিল। এর ফলে রাষ্ট্র ও বিদ্যমান ব্যবস্থা সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে দাঁড়িয়ে যায়।
বক্তারা বলেন, শাপলা চত্বরের ঘটনার প্রকৃত বিচার নিশ্চিত করতে হলে কেবল দায়ীদের শাস্তি দিলেই হবে না, বরং যে আদর্শিক ভিত্তির ওপর দাঁড়িয়ে এই অপরাধ করা হয়েছে সেটিও উপড়ে ফেলতে হবে। তাদের মতে, ইসলাম বিদ্বেষী ও বিতর্কিত সেক্যুলার সংবিধান বাতিল করে একটি গণমুখী ও ইসলামি চেতনার প্রতিফলন ঘটে এমন নতুন রাষ্ট্রকাঠামো গঠন করা এখন সময়ের দাবি।
খোমেনী ইহসান তার বক্তব্যে আরও বলেন, শাপলা চত্বর গণহত্যার পর থেকে বর্তমান সংবিধান জনগণের সমর্থন হারিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত বিএনপি সরকার দ্রুত নতুন সংবিধান প্রণয়ন এবং ফ্যাসিবাদ নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে। এছাড়া দেশে অব্যাহত ধর্ম অবমাননা রোধে অবিলম্বে ব্ল্যাশফেমি আইন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সহকারী সদস্য সচিব আরিফুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে নিহতদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.