আপনি পড়ছেন

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। খবর আল জাজিরার

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতি হওয়ার কারণে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে বিজয় হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, এই স্থগিতাদেশ প্রমাণ করে, গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় খুলে দিতে অনবরত ব্যর্থ হওয়ার পর ট্রাম্প পিছু হটেছেন।

এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ঘোষণা এলো, যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে প্রাথমিক মার্কিন-ইসরায়েলি হামলা শেষ হয়েছে। কারণ ‘অপারেশন এপিক ফিউরি’ লক্ষ্য অর্জন করতে পেরেছে।

এদিকে ট্রাম্পের ঘোষণা অনেককে অবাক করতে পারে। এটি পররাষ্ট্রমন্ত্রী রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের দেওয়া বার্তার ঠিক উল্টো। তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিশ্চিত করতে এই অভিযান চলবে।

গতকাল মঙ্গলবার রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তির পথ পছন্দ করি। প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) একটি চুক্তি করতে চান।’ এর ফলে ভবিষ্যতে কী ঘটবে তা এখনও অস্পষ্ট।

এর আগে মার্কিন প্রশাসন জোর দিয়ে বলেছিল, প্রজেক্ট ফ্রিডম বন্দর অবরোধের চেয়ে পৃথক ও স্বতন্ত্র একটি অভিযান। যেটির মূল উদ্দেশ্য হলো ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা।

প্রজেক্ট ফ্রিডমের লক্ষ্য ছিল অবরুদ্ধ জলপথ দিয়ে আটকে পড়া জাহাজগুলোকে পার করা, যেন এই অঞ্চল থেকে তেলের সরবরাহ স্বাভাবিক হয় এবং বিশ্ব অর্থনীতি স্থিতিশীলতায় ফেরে। কিন্তু এই স্থগিতাদেশ চলাকালীন যদি বিশ্বব্যাপী জাহাজ সংস্থা এবং বীমা কোম্পানিগুলো ইরানের বাধার মুখে পড়ে, তবে ট্রাম্পের পক্ষে এই অভিযানের সাফল্য দাবি করা কঠিন হবে।

অন্যদিকে, মার্কিন প্রশাসন হয়তো আশা করছে, প্রজেক্ট ফ্রিডম স্থগিত করলে, যেটি নিয়ে ইরানের তীব্র আপত্তি ছিল, তাদের আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে।

ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছিলেন, ‘আমরা ভালো করেই জানি, বর্তমান স্থিতাবস্থার ধারাবাহিকতা বজায় থাকলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয় অথচ আমরা তো কেবলমাত্র শুরু করছি।’

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান আলোচক গালিবাফ বলেছিলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহনকে বিপন্ন করেছে। তবে তাদের এই অপকর্ম সফল হবে না।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.