আপনি পড়ছেন

ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বাংলাদেশের দ্রুত সহযোগিতা চেয়েছে ভারত। একই সময়ে সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি নাগরিকদের ঠেলে পাঠানো বা ‘পুশব্যাক’ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় দিল্লি
রণধীর জয়সওয়াল

বৃহস্পতিবার (৭ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নাগরিকত্ব যাচাইসংক্রান্ত বহু মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এসব দ্রুত নিষ্পত্তি হলে ভারতে থাকা ‘অবৈধ বাংলাদেশিদের’ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি দাবি করেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো দেশটির আইন ও প্রতিষ্ঠিত প্রক্রিয়ার অংশ। এ ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর সীমান্ত পরিস্থিতি ও বাংলাদেশ প্রসঙ্গ আবারও আলোচনায় আসে। এর মধ্যেই ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় আটক ব্যক্তিদের বাংলাদেশি পরিচয়ে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতের মুখপাত্র বলেন, দিল্লি ইতোমধ্যে নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের কাছে তথ্য পাঠিয়েছে। তার দাবি, ২ হাজার ৮৬০টির বেশি যাচাই মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যার কিছু পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন বাড়ে। এরপর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়। বাংলাদেশে ‘পুশব্যাক’ নিয়ে উদ্বেগও তখন বাড়তে থাকে।

এদিকে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতার সাম্প্রতিক বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অতীতে একাধিকবার ‘অবৈধ বাংলাদেশিদের’ সীমান্তে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দেন।

অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক খারাপ থাকলে সীমান্তে নজরদারি বাড়ে এবং অনুপ্রবেশ কমে।

তার ওই বক্তব্যের জেরে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছিল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি বলেন, সীমান্তে পুশব্যাকের অভিযোগ নিয়ে বাংলাদেশ ইতোমধ্যে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন ৫৪টি নদী নিয়ে আলোচনার জন্য বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় নিয়মিত বৈঠক চলছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.