কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর ঝলক
- Details
- by ২৪ ডেস্ক
কক্সবাজারের আকাশে ক্ষেপণাস্ত্রের মতো দেখতে একটি রহস্যময় আলোর ঝলক দেখা গেছে। বস্তুটি বঙ্গোপসাগরের ওপর দিয়ে দ্রুতগতিতে দক্ষিণ দিকে ছুটে যেতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকত থেকে দৃশ্যটি দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আলোর ঝলকটি টেকনাফের দিকে গিয়ে কয়েক মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সৈকতে থাকা পর্যটকদের অনেকেই মুঠোফোনে এই দৃশ্য ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন ভবন থেকেও বহু মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান জানিয়েছেন, এটি কোনো আবহাওয়াগত ঘটনা নয়। বিষয়টি নিশ্চিত হতে ঢাকার আবহাওয়া দপ্তরে ভিডিও ও ছবি পাঠানো হয়েছিল। সেখান থেকেও একই তথ্য জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ওয়াহিদুর রহমান এ বিষয়ে বলেন, বঙ্গোপসাগরের ওপর দিয়ে ছুটে যাওয়া আলোর ঝলকটির বিষয়ে বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এটিকে ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু বলে মনে হয়েছে। তবে এটি কোথা থেকে বা কারা ছুড়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.