আপনি পড়ছেন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং বড় পরিসরে বন্দিবিনিময়ের বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান এই যুদ্ধ অবসানের ক্ষেত্রে এটি একটি সম্ভাব্য পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার ট্রাম্প এই ঘোষণা দেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) যুদ্ধবিরতি কার্যকর হবে।’

ট্রাম্পের তথ্য অনুযায়ী, এই যুদ্ধবিরতির আওতায় সব ধরনের সংঘাতমূলক কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি উভয় পক্ষ নিজেদের এক হাজার করে বন্দি বিনিময় করবে।

ট্রাম্প লেখেন, ‘আমি নিজেই সরাসরি এই অনুরোধ করেছিলাম এবং এই প্রস্তাবে রাজি হওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও লেখেন, ‘আশা করছি, দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন এই লড়াইয়ের সমাপ্তি এখান থেকেই শুরু হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় এই সংঘাত অবসানে আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা প্রতিদিন সমাধানের আরও কাছাকাছি পৌঁছাচ্ছি।’

এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মিয়ামিতে ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা কূটনৈতিক প্রক্রিয়া জোরদার এবং শান্তি অর্জনের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপগুলো সমন্বয়ের বিষয়ে আলোচনা করেন।

সম্প্রতি কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনা অনেকটা ধীরগতিতে চলছিল। এছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা কম মনোযোগ পেয়েছে।

রাশিয়ার ৯ মে বিজয় দিবস উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে মস্কোর ঘোষিত দুই দিনের একটি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.