শুভেন্দুর শপথ আজ, অনুষ্ঠান ঘিরে জমকালো প্রস্তুতি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১১ টা) শপথ নেবেন তিনি। এ উপলক্ষে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সাজানো হয়েছে। রয়েছে বিশাল মঞ্চ, হাজারো দর্শকের অনুষ্ঠান দেখার ব্যবস্থা।

পশ্চিমবঙ্গে এই প্রথম সরকার গড়তে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস হেরে গেছে। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তারই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাজ্য বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারী।
শপথ অনুষ্ঠানে জাঁকজমকের কমতি রাখছে না বিজেপি। অনুষ্ঠানে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীনসহ দলের কেন্দ্রীয় নেতাদের অনেকে। ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সব বিধায়কেরা বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক ধুতি–পাঞ্জাবি পরে আসবেন। খাবারেও থাকছে বাঙালিয়ানা; থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবারসহ ঝালমুড়ি। অনুষ্ঠানে সাংসদ ও নতুন বিধায়কদের থাকার কথা রয়েছে। কলকাতা ও দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সব জেলা থেকে বিজেপির নেতাকর্মীরা এরই মধ্যে কলকাতায় জড়ো হতে শুরু করেছেন।
শপথ মঞ্চ ঘিরে নিরাপত্তার দায়িত্বে আছে প্রায় ৪ হাজার পুলিশ। আরও আছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীসহ কেন্দ্রের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিজেপি সূত্র জানায়, আজ সকালে বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজে কলকাতায় পৌঁছাবেন মোদি। এরপর তিনি সোজা অনুষ্ঠানস্থলে যাবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.