আপনি পড়ছেন

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের আগ্রাসন অব্যাহত রয়েছে। জেনিনে এক ফিলিস্তিনি পরিবারকে তাদের সদ্য দাফন করা সন্তানের কবর খুঁড়ে মরদেহ সরিয়ে নিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি। এমন অস্থিতিশীল পরিস্থিতির মাঝে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

ফিলিস্তিনির কবর সরাতে বাধ্য করল ইসরায়েলি বাহিনী, জাতিসংঘে ওআইসির তীব্র নিন্দা
ম্যাপে পশ্চিম তীরের অবস্থান

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে জানায়, ইসরায়েলি বসতির খুব কাছাকাছি হওয়ার অজুহাতে জেনিনের আসাসা গ্রামে এক ফিলিস্তিনি পরিবারকে তাদের সন্তানের কবর খুঁড়ে মরদেহ অন্য স্থানে সরিয়ে নিতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী।

জানা গেছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আগেই ওই কবরটি খোঁড়ার কাজ শুরু করেছিল। পরে ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিবারটিকে মরদেহ তুলে জাবা শহরের কাছে অন্য একটি স্থানে পুনর্দফন করতে বাধ্য করে। মূলত ২০০৫ সালে খালি করে দেওয়া সানুর নামের একটি বসতিতে সম্প্রতি ইসরায়েলিরা পুনরায় ফিরতে শুরু করায় ওই এলাকায় উত্তেজনা বেড়েছে।

অন্যদিকে, দক্ষিণ পশ্চিম তীরের হেবরন এবং বেথলেহেম এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় এক শিশুসহ চার ফিলিস্তিনি আহত হয়েছেন। বেথলেহেমের ওয়াদি সাইফ এলাকায় এক ফিলিস্তিনিকে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া পূর্ব জেরুজালেমের ইসাউইয়া শহর থেকে এক ফিলিস্তিনি যুবককে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনে চলমান এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি। যুক্তরাজ্য ও ফ্রান্সসহ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য রাষ্ট্রের আয়োজনে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে ওআইসির পক্ষে বক্তব্য রাখেন তুরস্কের জাতিসংঘ দূত আহমাদ ইলদিজ।

ফিলিস্তিন ইস্যু এখন একটি চরম জরুরি পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, ‘গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ এবং ফিলিস্তিনিদের ভূমি, নিরাপত্তা ও মর্যাদার ওপর দখলদার ইসরায়েলের চলমান হামলা প্রমাণ করে যে, এই সংকটের মূল কারণগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।’

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে ইলদিজ আরও বলেন, ‘অবৈধ ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।’

জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত ‘নিউইয়র্ক ঘোষণা’ এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রুলিংয়ের প্রশংসা করে ওআইসি। একইসঙ্গে ফিলিস্তিনিদের করের টাকা আটকে রাখা, বসতি সম্প্রসারণ এবং পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদসহ বিভিন্ন পবিত্র স্থানের ঐতিহাসিক মর্যাদা লঙ্ঘনের মতো ইসরায়েলি নীতির কঠোর সমালোচনা করে সংস্থাটি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরেও ব্যাপক সহিংসতা বেড়েছে। এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ১৫৫ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১১ হাজার ৭৫০ জন আহত এবং ২২ হাজারের বেশি ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.