তথ্যমন্ত্রী: মানবতাবিরোধী কোনো অপরাধ তামাদি হতে দেবে না সরকার
- Details
- by ২৪ ডেস্ক
সরকার দেশে সংঘটিত মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ১৯৭১ সালের গণহত্যা থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত সব অন্যায়ের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শহীদনামা’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও তথ্যচিত্র প্রদর্শন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান জাতীয় সংসদ তার প্রথম অধিবেশনেই শাপলা চত্বরের শহীদদের প্রতি আনুষ্ঠানিক সম্মান জানিয়েছে। এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, সরকার কোনো নৃশংস অপরাধকে তামাদি হতে দেবে না।
২০১৩ সালের ৫ মের প্রেক্ষাপট উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপিই প্রথম রাজনৈতিক দল হিসেবে ওই ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে দুই দিনের হরতাল ডেকেছিল।
তিনি আরও উল্লেখ করেন, পরবর্তীকালে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ঘটনার দায় বিএনপির নেতা-কর্মীদের ওপর চাপাতে শত শত মামলা করা হয়েছিল। তার মতে, তৎকালীন সরকার গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করেছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.