আপনি পড়ছেন

এবারের পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান স্থগিত করা হয়েছে। চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ পদকের জন্য ১০৭ কর্মকর্তা ও সদস্যকে মনোনীত করা হয়েছিল।

পুলিশ সপ্তাহে দেওয়া হচ্ছে না `পুলিশ পদক’
ছবি- সংগৃহীত

পুলিশে সাহসিকতা, কর্মদক্ষতা এবং সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ‘পুলিশ পদক’ দেওয়া হয়। অত্যন্ত সম্মানজনক এই পদক পাওয়ার কথা চৌকস পুলিশ সদস্যদের। কাজের স্বীকৃতি ও কর্মস্পৃহা বাড়াতেই পদকটি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পদকের তালিকায় বিতর্কিত ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েক কর্মকর্তার নাম উঠে এসেছে। এ কারণে শেষ পর্যন্ত পদক প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নীতি নির্ধারণ মহলের নজরে আসার পর পদকের জন্য সরকারি অর্ডার (জিও) জারি করা হয়নি। তাই এ ব্যাপারে প্রজ্ঞাপনও হয়নি। আরও যাচাই–বাছাই করে পদক দেওয়া হবে।

গতকাল শনিবার রাতে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদ মর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, রোববার (আজ) পদক দেওয়া হচ্ছে না। তবে পুরো বিষয় একটি প্রক্রিয়ার মধ্যে আছে। যারা পদকের জন্য বিবেচিত হয়েছেন গভীর যাচাই-বাছাইয়ে তাদের মধ্যে থেকে কয়েকজন বাদ পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন। আবার নতুন করে কেউ যুক্ত হতে পারেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি শনিবার সকালে বিদেশে চলে গেছেন। এ কারণে জিও করা সম্ভব হয়নি। আরও একটু যাচাই-বাছাই করে পদক দেওয়া হবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, পুলিশ সপ্তাহ শুরু হলে পদক না দেওয়ার ঘটনা নজিরবিহীন। বিষয়টি নিয়ে পুলিশের অভ্যন্তরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এবার পদকের তালিকা ঘোষণার পর থেকে অভিযোগ ওঠে, রাজনৈতিক যোগ্যতা ও তদবিরে অনেকে পদকের জন্য বিবেচিত হয়েছেন। এ নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। অনেকে মাঠে ঝুঁকিপূর্ণ কাজ করেও পদক পাননি বলে জানিয়েছেন।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যে আজ থেকে শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করবেন। পুলিশ সপ্তাহের আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.