আপনি পড়ছেন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

স্থানীয় সরকার নির্বাচনে মাঠে নামছে এনসিপি, ঘোষণা এলো ১০০ প্রার্থীর
এনসিপির লোগো

রবিবার (১০ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম প্রকাশ করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলটির কাছে সারাদেশ থেকে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঈদের আগেই দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত মার্চে পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। এবার সেই ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণা করল দলটি।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সক্রিয় করতে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি।

দলীয় সূত্র জানায়, বিভাগভিত্তিকভাবে প্রার্থীদের তালিকা সাজানো হয়েছে। রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এনসিপি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে তারা এককভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে রাজনৈতিক বাস্তবতায় জোটগত আলোচনা হলে পরবর্তীতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারজিস আলম বলেন, সব উপজেলায় ১১ দলের সমন্বয়ে একক প্রার্থী নির্ধারণ বাস্তবসম্মত নয়। তাই দল নিজেদের সাংগঠনিক সক্ষমতা অনুযায়ী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, শুধু এনসিপির নেতাকর্মীরাই নন, অন্য রাজনৈতিক দল থেকেও গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিরা চাইলে এনসিপির হয়ে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। তবে তাদের বিরুদ্ধে জনগণের ওপর জুলুম, দুর্নীতি বা ফ্যাসিস্ট রাজনীতির সম্পৃক্ততা না থাকার বিষয়টি কঠোরভাবে যাচাই করা হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.