আপনি পড়ছেন

দেশের অন্যতম আম উৎপাদনকারী অঞ্চল রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। অপরিপক্ব আম বাজারে আসা ঠেকানো এবং ভোক্তাদের নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতেই এবারও নির্ধারণ করা হয়েছে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’।

আমের মৌসুম শুরু, কোন জেলার কোন আম আসবে কবে
আম

ঘোষিত সূচি অনুযায়ী, অঞ্চলভেদে মে মাসের মাঝামাঝি থেকে ধাপে ধাপে বাজারে আসতে শুরু করবে বিভিন্ন জাতের আম। প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বা বাজারজাত করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে এবার ১৫ মে থেকে গুটি আম সংগ্রহ শুরু হবে। এরপর ধাপে ধাপে বাজারে আসবে জনপ্রিয় বিভিন্ন জাতের আম। জেলা প্রশাসকের কার্যালয়ে আমচাষি, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ সময়সূচি ঘোষণা করা হয়।

নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী—১৫ মে: গুটি আম; ২২ মে: গোপালভোগ; ২৫ মে: রানিপসন্দ ও লক্ষ্মণভোগ; ৩০ মে: হিমসাগর/ক্ষীরশাপাতি; ১০ জুন: ল্যাংড়া ও ব্যানানা ম্যাঙ্গো; ১৫ জুন: আম্রপালি ও ফজলি এবং জুলাই মাসে: আশ্বিনা, বারি আম-৪ ও গৌড়মতি।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেবল পরিপক্ব আমই বাজারে আনা যাবে। অপরিপক্ব আম বিক্রি রোধে নজরদারি থাকবে।
দেশের সবচেয়ে বড় আম উৎপাদনকারী জেলা নওগাঁয় ২২ মে থেকে আম পাড়া শুরু হবে। সেদিন গুটি আম সংগ্রহ শুরু হলেও জেলার বিখ্যাত জিআই স্বীকৃত ‘নাক ফজলি’ বাজারে আসবে ৫ জুন।

নওগাঁর ক্যালেন্ডার অনুযায়ী— ২২ মে: গুটি; ৩০ মে: গোপালভোগ; ২ জুন: হিমসাগর; ৫ জুন: নাক ফজলি; ১০ জুন: ল্যাংড়া ও হাঁড়িভাঙা; ১৫ জুন: আম্রপালি এবং ২৫ জুন: ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো।

কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ ৮৭ হাজার টন। পাশাপাশি ২০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

চুয়াডাঙ্গায় এবার সবচেয়ে আগে ১৩ মে থেকেই আম সংগ্রহ শুরু হবে। প্রথম দিনেই গুটি, গোপালভোগ, বোম্বাই ও ক্ষীরশাপাতি জাতের আম নামানো যাবে।

জেলার নির্ধারিত সময়সূচিতে রয়েছে— ১৩ মে: গুটি, গোপালভোগ, বোম্বাই; ২২ মে: হিমসাগর; ২৮ মে: ল্যাংড়া; ৫ জুন: আম্রপালি; ১৫ জুন: ফজলি; ২০ জুন: হাঁড়িভাঙা এবং জুলাইয়ে: কাটিমন, আশ্বিনা ও গৌড়মতি।

প্রশাসন জানিয়েছে, সময়ের আগে কোনোভাবেই বাণিজ্যিকভাবে কাঁচা আম সংগ্রহ করা যাবে না।

এদিকে সাতক্ষীরায় ৫ মে থেকেই আম সংগ্রহ শুরু হয়েছে। ইতোমধ্যে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস জাতের আম বাজারে এসেছে। আগামী ১৫ মে থেকে সেখানে হিমসাগর এবং ২৭ মে থেকে ল্যাংড়া আম নামানো হবে।

সব জেলাতেই প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, নিরাপদ ও রাসায়নিকমুক্ত আম নিশ্চিত করতে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও বিশেষ তদারকি দল কাজ করবে। একই সঙ্গে কৃষক ও ব্যবসায়ীদের সচেতন করতে প্রচার কার্যক্রমও চালানো হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.