অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- Details
- by ২৪ ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা আধুনিক শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চলমান স্বাস্থ্য প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় নির্মিত ছয়টি শিশু হাসপাতাল ভবন বছরের পর বছর ধরে ব্যবহার না হওয়ায় বিষয়টি সম্প্রতি প্রধানমন্ত্রীর নজরে আসে।
এর আগে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব হাসপাতাল চালু না হওয়ায় অবকাঠামো অকার্যকর অবস্থায় পড়ে আছে। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি অবিলম্বে হাসপাতালগুলো পরিদর্শন করে দ্রুত চালুর কার্যকর রোডম্যাপ তৈরির নির্দেশ দেন।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২ জুন ২০২৬ সালের মধ্যে অগ্রগতির পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে।
এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পূর্ণভাবে চালু করার নির্দেশও দেওয়া হয়েছে, যেখানে বর্তমানে ৫০০ শয্যার আংশিক কার্যক্রম চলছে।
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত চালুর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নীলফামারীতে বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলে প্রায় দুই কোটি মানুষের জন্য উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে এসব প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রংপুর বিভাগে বিশেষায়িত চিকিৎসাসেবার ঘাটতি পূরণে নতুন হাসপাতালগুলো বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, অবকাঠামো থাকা সত্ত্বেও সেবায় যুক্ত না হওয়া হাসপাতালগুলো দ্রুত চালু হলে দেশের শিশু স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.