৮ মিশরীয় নাবিকসহ ইয়েমেন উপকূলে তেলের ট্যাংকার ছিনতাই
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেন উপকূল থেকে আটজন মিশরীয় নাবিকসহ একটি তেলের ট্যাংকার ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এই জিম্মি ঘটনার কথা নিশ্চিত করেছে মিশর। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের জলসীমা থেকে ‘এম/টি ইউরেকা’ নামের ট্যাংকারটি ছিনতাই করে সোমালিয়ার জলসীমায় নিয়ে যাওয়ার ঘটনা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ছিনতাই হওয়া ট্যাংকারে থাকা আট মিশরীয় নাবিকের পরিস্থিতির খোঁজ নিতে এবং তাদের দ্রুত মুক্তির জন্য কাজ করতে মোগাদিশুর দূতাবাসকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি। এছাড়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমালি কর্তৃপক্ষের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের জন্য দূতাবাসকে তাগিদ দিয়েছেন তিনি।
এর কয়েকদিন আগে ইয়েমেনের কর্তৃপক্ষ জানিয়েছিল, গত ২ মে দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূল থেকে একটি নৌযান ছিনতাই করে জলদস্যুরা। ওই নৌযানে ১২ জন মিশরীয় ও ভারতীয় নাবিক ছিলেন।
রোববার ছিনতাই হওয়া ট্যাংকারের এক মিশরীয় নাবিকের স্ত্রী জিম্মিদের মুক্তির আকুতি জানিয়েছেন। তিনি জানান, নাবিকদের মুক্তির জন্য জলদস্যুরা মুক্তিপণ দাবি করেছে।
২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সোমালিয়া উপকূলে ব্যাপক জলদস্যুতার ঘটনা ঘটেছিল। এরপর কয়েক বছর তা কমে এলেও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে ২০২৩ সালের শেষের দিকে এই অপরাধ আবারও মাথাচাড়া দিয়ে ওঠে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.