পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে, পুরোনো মালিকদের ফেরার সুযোগ নেই
- Details
ইসলামি ধারার পাঁচটি ব্যাংকের চলমান একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং নামমাত্র শর্তে পুরোনো মালিকদের ব্যাংকের মালিকানায় ফেরার কোনো সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতাদের এই আশ্বাস দিয়েছেন। সোমবার বাংলাদেশ ব্যাংকে বিএবি নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে বিএবির পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়। এতে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বিপুল পরিমাণ খেলাপি ঋণ নিষ্পত্তির জন্য মালয়েশিয়া বা দক্ষিণ কোরিয়ার আদলে একটি পেশাদার ‘জাতীয় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি’ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অর্থঋণ আদালত আইন সংশোধন করে স্থগিতাদেশের অপব্যবহার রোধ এবং ফাস্ট-ট্র্যাক রিকভারি বেঞ্চ চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। পুনর্গঠন প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোকে সরাসরি ‘জেড’ ক্যাটাগরিতে না পাঠিয়ে একটি বিশেষ ‘ট্রান্সফরমেশন ক্যাটাগরি’তে রাখারও প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে ব্যাংক উদ্যোক্তারা সংশোধিত আইনের ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, অতীতে যারা ব্যাংকিং খাতে অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন, আইনি ফাঁকফোকরে তারা আবার ফিরে এলে খাতে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিএবির সভাপতি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, কারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে তা সাধারণ মানুষও জানে। তাই তাদের ফেরার সুযোগ দেওয়া হলে ব্যাংক খাতের প্রতি জনগণের আস্থা আরও কমে যাবে এবং নতুন সংকট সৃষ্টি হবে।
আবদুল হাই সরকার জানান, সংশোধিত আইনের ১৮(ক) ধারার শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হলে সাবেক মালিকদের ফেরার সুযোগ হবে না বলে গভর্নর তাদের আশ্বস্ত করেছেন। বিএবি সভাপতি আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির, পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.