অর্থ ও পরিকল্পনামন্ত্রী: এনবিআরকে দুই ভাগ করা সময়ের দাবি
- Details
- by ২৪ ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করার অসম্পূর্ণ উদ্যোগ প্রকৃত কোনো সংস্কার আনতে পারেনি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। করনীতি প্রণয়নে আমলাতান্ত্রিক প্রভাব কমানোর পাশাপাশি এনবিআরকে দুই ভাগে বিভক্ত করা এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন তিনি। সরকার করনীতিকে কেবল আমলাদের হাতে রাখতে চায় না।

সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক বণিক বার্তা ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংসদে আটকে থাকা অসম্পূর্ণ সংস্কারসংক্রান্ত বিলটি উন্নত করতে একটি কমিটি কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী।
বর্তমানে চলমান প্রায় এক হাজার ৩০০টি সরকারি প্রকল্পের উপযোগিতা যাচাই করা হচ্ছে। দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থে নেওয়া প্রকল্পগুলো বাতিল করে শুধু জনকল্যাণমূলক প্রকল্প চালু রাখা হবে। আগামী দুই বছরের মধ্যে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি এবং প্রবাসী আয় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থ অগ্রাধিকার পাবে বলে তিনি জানান।
বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বক্তব্য দেন। এ ছাড়া আলোচনায় অংশ নেন বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান, শ্রমিক নেত্রী তাসলিমা আখতারসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। অনুষ্ঠানে ব্যবসায়ীরা করকাঠামো নির্ধারণ ও ব্যবসা সহজীকরণের দাবি জানান।
বিদ্যুৎ ও জ্বালানি খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, আগের সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া বিদ্যুৎ বিলের দায় বর্তমান সরকার বহন করছে। বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় নেপাল থেকে ভারতের গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ আমদানির আলোচনা চলছে। এদিকে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বড় ধরনের সংস্কার আনা হবে। তৈরি পোশাকশিল্পের মতো সম্ভাবনাময় অন্যান্য খাতকেও শুল্কসুবিধা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.