আপনি পড়ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু সনদনির্ভর বা মুখস্থভিত্তিক শিক্ষা দিয়ে ভবিষ্যতের বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনমুখী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান

মঙ্গলবার (১২ মে) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন দ্রুত চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতায় প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি ও কোয়ান্টাম প্রযুক্তির মতো ক্ষেত্রগুলো নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করলেও একই সঙ্গে প্রচলিত চাকরির বাজারেও বড় পরিবর্তন আনছে। এই বাস্তবতায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকেও সময়োপযোগী করতে হবে।

তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি। গবেষণা প্রকাশনা, উদ্ভাবন ও সাইটেশনের মতো সূচকে পিছিয়ে থাকার বিষয়টি নিয়ে শিক্ষাবিদদের আরও গুরুত্বসহকারে ভাবতে হবে।

সরকারপ্রধানের মতে, উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তোলা এখন সময়ের দাবি। এজন্য কারিকুলামে শিল্পখাতের চাহিদা অন্তর্ভুক্ত করা, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ ও হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সমন্বয়ে বাস্তবভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা অর্জনের সুযোগ পাবে এবং স্নাতক শেষ করেই চাকরির বাজারে প্রবেশ করতে পারবে।

তারেক রহমান আরও বলেন, তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে চায় সরকার। এজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার জন্য সিড ফান্ড ও ইনোভেশন গ্রান্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞান পার্ক, ইনোভেশন ফেয়ার ও গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।

শিক্ষিত বেকারত্বের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না; বাস্তব দক্ষতা ছাড়া কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন। এ কারণে প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে তিনি প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তার ভাষ্য, আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করতে হবে, তবে সমাজের মানবিক ও নৈতিক ভিত্তি যেন দুর্বল না হয়ে পড়ে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.