আপনি পড়ছেন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং সংস্কৃতিসহ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জি এম কাদেরের শুভেচ্ছা
শুভেন্দু অধিকারী ও গোলাম মোহাম্মদ কাদের

গতকাল সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য এই বিজ্ঞপ্তি পাঠান। শুভেচ্ছা বার্তার শেষে শুভেন্দু অধিকারীর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন জি এম কাদের। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই বাংলার জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সদ্ভাব আরও বাড়বে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক নির্বাচনী বিজয় ও দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। শুভেন্দু অধিকারী এমন একটি রাজনৈতিক ও জনসেবামূলক ঐতিহ্যের ধারক, যা খুব কম নেতার ক্ষেত্রে দেখা যায়। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভায় ধারাবাহিক দায়িত্ব পালন এবং সংসদ সদস্য হিসেবে তিনি তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন।

জি এম কাদের উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর বাবা শিশির কুমার অধিকারী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। কাঁথি পৌরসভা থেকে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত সেই পারিবারিক জনসেবার ঐতিহ্য নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্ব গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ স্থলসীমান্ত থাকার কথা উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, দুই বাংলার মানুষের মধ্যে শতাব্দীব্যাপী সম্পর্ক বিদ্যমান। তার দল সব সময় সীমান্তের উভয় পাশের সাধারণ মানুষের কল্যাণে বিশ্বাস করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.