সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ চলছে, নেই আওয়ামীপন্থিরা
- Details
- by ২৪ ডেস্ক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপিম কোর্ট বার) ২০২৬-২৭ সেশনের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ১০টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। একইভাবে বৃহস্পতিবারও (১৪ মে) ভোটগ্রহণ হবে।

এই নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন। মোট ১১ হাজার ৯৭ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।
ভোটের মাঠে রয়েছে তিনটি প্যানেল। সেগুলো হলো- বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল), জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল) এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীপন্থি আইনজীবীদের বার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়নি। সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তে আওয়ামীপন্থিরা নির্বাচনে অংশ নিতে পারছেন না। তারা মনোনয়নপত্র জমা দিয়েছেলিনে। তবে সেগুলো বাতিল করা হয়েছে।
এ বিষয়ে আওয়ামীপন্থি আইনজীবীরা বলছেন, বারের গঠনতন্ত্র ও নিয়ম ভঙ্গ করে অ্যাডহক কমিটি যাচাই-বাছাই না করে ৪২ প্রার্থীকে নির্বাচন থেকে দূরে সরিয়েছে, যা অসাংবিধানিক ও ন্যায়বিচার পরিপন্থি। শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের জন্য সাধারণ আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, দুটি সহ-সভাপতি পদে মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান, দুটি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, কবির হোসেন, টিপু সুলতান, জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।
জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে আবদুল বাতেন, দুটি সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দুটি সহ-সম্পাদক পদে তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন। সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছেন। এর মধ্যে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী এবং সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।
প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, আবু ইয়াহিয়া দুলাল, ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান ভোটে লড়ছেন। সদস্য পদে জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.