হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ‘স্মার্ট ব্যবস্থাপনা’ চূড়ান্ত করেছে ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীর ‘স্মার্ট ব্যবস্থাপনা’ বিষয়ক একটি কৌশলগত প্রস্তাব ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বুধবার কমিশন প্রধান ইব্রাহিম আজিজি জানান, কৌশলগত এই জলপথে ইরানের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবটি পার্লামেন্টের অভ্যন্তরীণ ব্যবস্থায় অনুমোদনের জন্য তোলা হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে দেওয়া এক মন্তব্যে আজিজি বলেন, ‘ক্ষেপণাস্ত্র ত্রয়ী, জনগণ এবং হরমুজ প্রণালী গত ৫০ বছরের মার্কিন প্রচেষ্টার ফলাফলকে ধ্বংস করে দিয়েছে।’
সাম্প্রতিক সংঘাতের সময় জনসমর্থনের প্রশংসা করে তিনি আরও জানান, রাস্তা ও জনসমাগমস্থলে মানুষের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
এর আগে গত ১০ এপ্রিল আজিজি জানিয়েছিলেন, এই প্রস্তাবের ফলে ইরান সরকার ওমানের সঙ্গে সহযোগিতা বাড়াতে এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ সম্প্রসারিত করতে পারবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সাম্প্রতিক যুদ্ধের সময় এই জলপথটি একটি বড় ইস্যুতে পরিণত হয়েছিল।
সে সময় আইআরআইবি-কে তিনি জানান, পার্লামেন্টের অনুমোদনের পরই এই কাঠামো বাধ্যতামূলক হবে। তিনি আরও জানান, প্রস্তাবটি বৃহত্তর কাঠামোর কিছু নির্দিষ্ট বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে। তবে জলপথটির ভবিষ্যৎ নির্ধারণে মাস্কাট কোনো ভূমিকা পালন করবে না বলেও তিনি স্পষ্ট করেন।
আজিজি আরও জানান, প্রস্তাবটি অনুমোদিত হলে হরমুজ প্রণালী ইরানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর সার্বিক ও পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে চলে যাবে।
তার দেওয়া তথ্যমতে, এই প্রস্তাবে ইসরায়েলসহ ইরানের প্রতি বৈরী হিসেবে বিবেচিত দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত জাহাজ এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর সামরিক ও গোয়েন্দা জাহাজগুলোর চলাচল সীমিত করার বিধান রয়েছে। এছাড়া, আনুষঙ্গিক আর্থিক লেনদেনে ইরানের নিজস্ব মুদ্রা রিয়াল ব্যবহারের সম্ভাবনাসহ বেশ কিছু অর্থনৈতিক পদক্ষেপও এই প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি জানান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করে। এর জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় তেহরান।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা থেকে কোনো দীর্ঘস্থায়ী চুক্তি আসেনি। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট কোনো মেয়াদ ছাড়াই এই যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধি করেন। যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত রোববার পাকিস্তানের কাছে নিজেদের জবাব পাঠায় ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে পুরোপুরি অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.