আপনি পড়ছেন

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ শিশু মারা গেছে। এর মধ্যে চার শিশুর হাম শনাক্ত হয়েছিল এবং বাকি আটজনের মধ্যে উপসর্গ ছিল। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু
ছবি - সংগৃহীত

দেশে এ পর্যন্ত বিপুল সংখ্যক শিশুর শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৪১৬ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ শিশুর হাম শনাক্ত হয়। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

নতুন করে মারা যাওয়া শিশুদের বেশিরভাগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর দুজন ঢাকার এবং বাকি দুজন চট্টগ্রাম ও বরিশালের। উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর তিনজন ঢাকা ও তিনজন চট্টগ্রাম বিভাগের এবং বাকি দুজন ময়মনসিংহ ও সিলেটের। দেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্তের পর ৭৪ জন এবং উপসর্গ নিয়ে ৩৭৭ জন মারা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর বিপুল সংখ্যক শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। মোট ৫৫ হাজার ৬১১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ শিশু। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু।

 

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.