‘ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আর বিলম্ব নয়’
- Details
- by ২৪ ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আর সময়ক্ষেপণ না করে একে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। ইরান যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের দুর্বলতা প্রকাশ পেয়েছে উল্লেখ করে সংগঠনটি এই দাবি জানায়।

ফিলিস্তিনিদের ওপর চলা জুলুম ও উচ্ছেদের স্মরণে ৭৮তম ‘নাকবা’ বা মহাবিপর্যয় দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান জানান, ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের ওপর দখলদারিত্ব শুরু হয়। এর ফলে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি নিজ দেশ ছেড়ে যেতে বাধ্য হন। সেই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর ১৫ মে বিশ্বজুড়ে নাকবা দিবস পালন করা হয়।
গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে গাজায় যা ঘটছে তা ইতিহাসের অন্যতম বর্বরোচিত ঘটনা। সেখানে হাসপাতাল ও স্কুলগুলোতে হামলা চালানো হচ্ছে। এমনকি খাবার ও পানিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েলি কারাগারে হাজার হাজার ফিলিস্তিনিকে বিনা বিচারে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। তবে কোনো নির্যাতনই একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমাতে পারবে না।
খোমেনী ইহসান আরও জানান, ইরান যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার শক্তিমত্তার সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম দেশগুলোকে কেবল নিন্দা না জানিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই এখন সময়ের দাবি।
সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর উচিত ফিলিস্তিনের এই সংকটময় সময়ে তাদের পাশে থাকা। দূর থেকে করা এই প্রতিবাদও ফিলিস্তিনিদের লড়াইয়ে অনুপ্রেরণা যোগায়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ফিলিস্তিনের পবিত্র ভূমি থেকে ইসরায়েলকে সরে যেতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বিনির্মাণে বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম এবং বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.