আপনি পড়ছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জমিদারি প্রথা বিলুপ্তির ৭৬তম বার্ষিকী উপলক্ষে ‘মুক্তি উৎসব’ পালন করা হয়েছে। শুক্রবার সকালে বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটিশ আমলের শোষণের চিত্র তুলে ধরার পাশাপাশি লর্ড কর্নওয়ালিসের প্রতিকৃতিতে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয়।

কর্নওয়ালিসের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ ও কার্জন হলের নাম বদলের দাবি
ছবি - সংগৃহীত

অনুষ্ঠানে বক্তারা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ভারতীয় উপমহাদেশের সম্পদ লুট ও পাচারের জন্য ব্রিটেনের বিচার এবং বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন। উৎসবে জমিদারি প্রথা বিরোধী আন্দোলনের নেতা ফকির মজনু শাহ, তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, শেরে বাংলা এ কে ফজলুল হক এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ অন্যান্য বিপ্লবী নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

উৎসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—১৯০ বছরের ব্রিটিশ শাসনের শোষণ ও দুর্ভিক্ষের ইতিহাস স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা। এছাড়া, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও স্থানের নাম থেকে অত্যাচারী জমিদারদের নাম বাদ দেওয়ার দাবি জানানো হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।

অনুষ্ঠানস্থলে আয়োজিত এক প্রদর্শনীতে জমিদারি আমলের ১৮ দফা নিপীড়ন এবং প্রজাদের ওপর ব্যবহৃত বিভিন্ন অস্ত্রের তালিকা তুলে ধরা হয়। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীরা শিক্ষকদের সহায়তায় এসব ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করে।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সহকারী সদস্য সচিব মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। তিনি বলেন, জমিদারি প্রথা বিলুপ্ত করার জন্য এ দেশে অনেক আন্দোলন হয়েছে। শেরে বাংলার নেতৃত্বে সেই প্রথা বিলুপ্ত হয়েছে। এখন সময় এসেছে দেশ থেকে নব্য জমিদারি প্রথা দূর করার। জনপ্রশাসন বা রাজনৈতিক নেতৃত্ব—কোনো ক্ষেত্রেই জমিদারি মানসিকতা চলবে না।

নবাব সলিমুল্লাহ একাডেমীর চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইনের মাধ্যমে অনেক মুসলিম জমিদারকে নিঃস্ব করে দিয়েছিলেন। অন্যদিকে, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, চব্বিশের জুলাই বিপ্লবে কোটা প্রথা বাতিল হলেও জনগণ এখনো পুরোপুরি বৈষম্যমুক্ত হয়নি। চূড়ান্ত মুক্তির জন্য ঔপনিবেশিক আমলাতন্ত্র ও বর্তমান সংবিধানের পরিবর্তন প্রয়োজন।

জমিদারি নিপীড়নে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং এই প্রথা বিলুপ্ত হওয়ায় শুকরিয়া জানিয়ে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.