আপনি পড়ছেন

ভোররাতের পর রোববার (১৭ মে) সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী সাধারণ মানুষ।

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, স্কুল-অফিস যেতে ভোগান্তি
ছবি- সংগৃহীত

ভোরের বৃষ্টিতে নগরীতে তাপপ্রবাহ কিছুটা কমে আসে। এরপর সকালের বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। বৃষ্টি মাথায় নিয়েই অফিসের উদ্দেশ্যে বের হন অনেকে। পথে বৃষ্টিতে ভিজতে দেখা যায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও। বৃষ্টির কারণে সকালে যানবাহনের সংকট দেখা দেয়। ফলে বিভিন্ন এলাকায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। যার প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে।  

আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালি ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সারাদিন ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের পর রাজধানীর কোনো কোনো এলাকায় হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি নামতে পারে।

আজ রাজধানীতে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টির সময় সাময়িকভাবে বাতাসের গতি তীব্র হতে পারে। 

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.