আপনি পড়ছেন

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের পর সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

শুভেন্দু অধিকারী: অবৈধদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে
শুভেন্দু অধিকারী

বুধবার (২০ মে) নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতি এখন থেকে পশ্চিমবঙ্গেও কার্যকর করা হচ্ছে। এ নীতির আওতায় সীমান্তবর্তী থানাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, যারা ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় পড়েন, তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে যারা ওই আইনের বাইরে, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দাবি করেন, অবৈধ অনুপ্রবেশ রোধে রাজ্য পুলিশ ও বিএসএফ সমন্বিতভাবে কাজ করবে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে এবং পরে বাংলাদেশের সীমান্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়েও কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার দাবি, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ইতিমধ্যে বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের বাকি অংশেও দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

এ সময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, অতীতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে পর্যাপ্ত সহযোগিতা করা হয়নি। তার দাবি, রাজনৈতিক কারণে দীর্ঘদিন এই কাজ বাধাগ্রস্ত ছিল।

তিনি আরও বলেন, সীমান্তের যেসব অংশ এখনো অরক্ষিত রয়েছে, সেগুলোতে নজরদারি বাড়ানো হবে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.