রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগের কড়া জবাব কিউবার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
১৯৯৬ সালে তিন মার্কিন নাগরিক নিহতের ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোকে অভিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। বুধবার মার্কিন বিচার বিভাগ একটি সংশোধিত অভিযোগপত্র প্রকাশ করে, যেখানে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে তিন মার্কিন নাগরিকসহ চারজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ নামের দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় ফিদেল কাস্ত্রোর ছোট ভাই ও তার উত্তরসূরি রাউলের জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিউবার বিরুদ্ধে মার্কিন সরকারের ক্রমবর্ধমান অর্থনৈতিক আগ্রাসন ও সামরিক হুমকির এক সংকটময় মুহূর্তে এই অভিযোগ আনা হলো। মার্কিন এসব পদক্ষেপের কারণে দ্বীপরাষ্ট্রটি বর্তমানে মারাত্মক জ্বালানি সংকটে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল বলেন, ‘এটি একটি রাজনৈতিক কৌশল, যার কোনো আইনি ভিত্তি নেই। কিউবার ওপর সামরিক আগ্রাসন চালানোর মতো বোকামিকে বৈধতা দিতে একটি বানোয়াট নথি প্রস্তুত করাই এর একমাত্র উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী সংগঠন ব্রাদার্স টু দ্য রেসকিউ-এর বিমান ভূপাতিত করার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যাচার ও তথ্য বিকৃত করছে।’
মার্কিন কর্তৃপক্ষের দায়ের করা মামলা অনুযায়ী, বিমানগুলো কিউবার জলসীমায় মানবিক অভিযান পরিচালনার সময় কিউবা সরকার সেগুলোর ওপর গুলি চালায়।
তবে কিউবা সরকার শুরু থেকেই দাবি করে আসছে যে, তাদের আকাশসীমা রক্ষার জন্যই এই বৈধ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাদের দাবি, ব্রাদার্স টু দ্য রেসকিউ-এর প্রতিষ্ঠাতা হোসে বাসুলতো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) একজন চর ছিলেন এবং তিনি কিউবায় বিভিন্ন সহিংসতায় জড়িত কাস্ত্রোবিরোধী গোষ্ঠীর অংশ ছিলেন।
দিয়াজ-কানেল বলেন, ‘প্রচুর প্রামাণ্য দলিল থাকা সত্ত্বেও তারা খুব ভালো করেই জানে যে, এখানে কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া হয়নি বা আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করা হয়নি। অথচ মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেসামরিক নৌযানের ওপর ঠান্ডা মাথায় ও প্রকাশ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে ঠিক এই কাজটিই করে আসছে।’
প্ল্যাট সংশোধনীর অধীনে প্রতিষ্ঠিত মার্কিন প্রোটেক্টরেটের বার্ষিকীতে ৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো। মার্কিন সরকার ও উত্তর আমেরিকায় বসবাসরত কিউবার প্রবাসীরা দিনটিকে কিউবার স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করে থাকে।
দিনটি স্মরণে ট্রাম্প প্রশাসন একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, গত সাত দশক ধরে কিউবা সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং জনগণের ওপর নিপীড়ন চালিয়ে রাষ্ট্রকে পতনের দিকে ঠেলে দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের এই বার্তার সমালোচনা করেন দিয়াজ-কানেল। তিনি অভিযোগ করেন, ১৯৬০-এর দশক থেকে কিউবা ও এর জনগণের ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা এই বার্তায় এড়িয়ে যাওয়া হয়েছে।
প্রেসিডেন্ট বলেন, ‘কেবল চরম বিকৃত মানসিকতার অধিকারীরাই বিশ্বের সামনে একটি পুরো জাতির ওপর চাপিয়ে দেওয়া এই সম্মিলিত শাস্তির কথা অস্বীকার করতে পারে, যা ক্রমশ গণহত্যার রূপ নিচ্ছে।’
তিনি ২০২৬ সালের ২৯ জানুয়ারির নির্বাহী আদেশের কথাও উল্লেখ করেন। ওই আদেশে কিউবায় তেল সরবরাহকারী যেকোনো দেশের ওপর শুল্ক আরোপ করা হয়, যার ফলে দেশটিতে স্মরণকালের ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেয়।
তিনি বলেন, ‘মিথ্যার ওপর ভিত্তি করে যুদ্ধ চালানো এবং মানুষ হত্যা করা ওই সাম্রাজ্যের দীর্ঘদিনের অভ্যাস। কিউবা এবং বিশ্ববাসী এখন কথার বদলে কাজ দেখতে চায়। অবরোধ তুলে নিন, তারপর দেখা যাবে কী ঘটে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.